ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন 

আন্তর্জাতিক ডেস্ক 
১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’ এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার। 

কামাল খারাজি গত সপ্তাহে সস্ত্রীক এক ভয়াবহ হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। ওই হামলায় তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত ৩৯ দিনের বিমান হামলায় দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন প্রভাবশালী নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের নিখুঁত হামলায় ইরানের ৫০ জনেরও বেশি শীর্ষস্থানীয় নেতা ও কমান্ডার নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক সূত্রের তথ্যমতে, কামাল খারাজিসহ নিহত এই নেতারা ইরানের বর্তমান শাসনব্যবস্থার মূল স্তম্ভ বা ‘মেরুদণ্ড’ হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কামাল খারাজির মৃত্যু তেহরানের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। 

/এসটি/ 
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের