ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

বাংলা টিব্রিউন ডেস্ক
১৭ মে ২০২৬, ২০:০৮আপডেট : ১৭ মে ২০২৬, ২০:১৮

ইন্দোনেশিয়া জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে। আজ রবিবার (১৭ মে) জাকার্তায় অনুষ্ঠিত এক বৈঠকের পর দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

বৈঠকের ফল ঘোষণা করে ধর্মবিষয়ক মন্ত্রী নাসারুদ্দিন উমর বলেন, ‘হিসাব-নিকাশ ও চাঁদ দেখার প্রতিবেদন অনুযায়ী সম্মত হওয়া গেছে যে ১৪৪৭ হিজরির ১ জিলহজ সোমবার (১৮ মে)। এরফলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৭ মে (বুধবার)।’

তিনি জানান, ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ৮৮টি স্থানে চাঁদ দেখার (রুকইয়াতুল হিলাল) কার্যক্রম চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসবাত বৈঠকে আলেম, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে উপস্থাপিত রুকইয়াতুল হিলালের প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী।

/ইউএস/ 
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি