বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৯ জুলাই (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
টানা অষ্টম রাতেও ইরানে মার্কিন হামলা, হরমুজ-ইরবিলে বিস্ফোরণ; ট্রাম্পের সই মূল্যহীন: মোজতবা খামেনি; প্রধানমন্ত্রিত্ব ছেড়ে কী করবেন কিয়ার স্টারমার?; ইরানে মোজতবার বিরুদ্ধে কি নীরব অভ্যুত্থান ঘটাচ্ছে কট্টরপন্থিরা; ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের; লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
টানা অষ্টম রাতের মতো ইরানের ওপর নতুন দফায় বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। শনিবার জর্ডানে মার্কিন সেনাসদস্যদের ওপর প্রাণঘাতী হামলার ‘দ্রুত শাস্তি’ দিতে এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে তেহরানের হুমকি দেওয়ার ক্ষমতা ‘আরও ক্ষুণ্ন’ করতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জেরে ওয়াশিংটনের সঙ্গে করা সমঝোতা স্মারক অনুযায়ী সব যুদ্ধবিরতি প্রতিশ্রুতি স্থগিত ঘোষণা করেছে তেহরান। একই সঙ্গে মার্কিন হামলা প্রমাণ করেছে যে ট্রাম্পের সই বা স্বাক্ষরের কোনও ‘মূল্য নেই’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে ‘অবিশ্বাস্য শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
কিয়ার স্টারমারের ব্যক্তিগত ও নৈতিক সততা নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই। প্রতিদিন নানা প্রতিকূলতা ও অসংখ্য ইস্যুর বিরুদ্ধে লড়াই করে তিনি টিকে ছিলেন। অল্প সময়ের মধ্যেই বেশ কিছু দৃশ্যমান কাজও করেছেন। এখন প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর তিনি কী করবেন—তা নিয়েই মানুষের আগ্রহ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতার দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে। দেশটির কট্টরপন্থি গোষ্ঠীগুলো দৃশ্যমান রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ‘নীরব অভ্যুত্থান’ ঘটানোর অভিযোগ তুলেছে। একই সময়ে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জনসমক্ষে না আসায় এই বিতর্ক আরও জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের মে মাসে চার দিনের সামরিক সংঘাত আর বিস্তৃত হয়নি, কারণ ইসলামাবাদ ইসরায়েলকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছিল; এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নোরিন নিয়াজি। তবে নিজের এ দাবির পক্ষে তিনি কোনও প্রমাণ উপস্থাপন করেননি।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মধ্যরাতে মাঠে নামছে স্পেন। কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে সদ্য ১৯ বছরে পা দেওয়া স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের দিকে। অনেকেই হয়তো জানেন না, বার্সেলোনার এই সুপারস্টারের নামের পেছনে লুকিয়ে আছে দারুণ এক কৃতজ্ঞতার গল্প।

টানা অষ্টম রাতেও ইরানে মার্কিন হামলা, হরমুজ-ইরবিলে বিস্ফোরণ
ট্রাম্পের সই মূল্যহীন: মোজতবা খামেনি
প্রধানমন্ত্রিত্ব ছেড়ে কী করবেন কিয়ার স্টারমার?
ইরানে মোজতবার বিরুদ্ধে কি নীরব অভ্যুত্থান ঘটাচ্ছে কট্টরপন্থিরা
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প





