ভারতের মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০২

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৬, ০৯:১৮আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১১:০১
image

কেরালার মন্দিরে ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভারতের কেরালা রাজ্যের একটি মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে সাড়ে তিনশো মানুষ আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে আতশবাজি থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার রাজধানী থিরুভানান্তাপুরমের ৬০ কিলোমিটার দূরবর্তী কোল্লাম জেলার পারাভর পুত্তিঙ্গাল দেবী মন্দিরে রবিবার ভোরে একটি ধর্মীয় উৎসবের আতশবাজি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। অগ্নিকাণ্ডের সময় মন্দিরে প্রায় এক হাজার পূণ্যার্থী উপস্থিত ছিলেন। দমকল কর্মীরা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এখনও উদ্ধার কাজ চলছে

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছেন। কেরালার মুখ্যমন্ত্রী উম্মেন চণ্ডি দিনের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে তিনি একটি তদন্তের আদেশ দেবেন। বিরোধীদলীয় নেতা ভি এস অচ্ছিতানন্দনও নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে কোল্লাম পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি শীঘ্রই কেরালায় পৌঁছাবেন বলে জানিয়েছেন।

এর আগে রাজ্যের গৃহমন্ত্রী রমেশ চেন্নিলাল জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে তিনটার দিকে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি জানান, হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ওই ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে আতশবাজি সরবরাহকারী সুরেন্দ্রনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ তবে তাকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিস জানিয়েছে। সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম