দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৬, ২২:২৩আপডেট : ২২ মে ২০২৬, ২২:২৩

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২২ মে (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

মে মাসের শেষেই ভারতে আগাম বর্ষার পূর্বাভাস; বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর; ইসরায়েলের ঢাল হতে গিয়ে যেভাবে ফুরিয়ে যাচ্ছে আমেরিকার ক্ষেপণাস্ত্র; ককরোচ পার্টির উত্থানে ঘুম হারা দিপকের বাবা-মা; ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মিশ্র বার্তা; ওমান ও আমিরাতি বন্দরের নিয়ন্ত্রণ কি ইরানের হাতে- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

মে মাসের শেষেই ভারতে আগাম বর্ষার পূর্বাভাস

ভারতের উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে চলছে তীব্র তাপদাহ। প্রচণ্ড গরমের কারণে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) এসব অঞ্চলে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। মূল ভূখণ্ডের তাপমাত্রা এখন ৪৪ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। উত্তর প্রদেশ ও রাজস্থানে তাপমাত্রা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া দিল্লির আকাশ থেকে যেন আগুন ঝরছে; পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশও তীব্র রোদ ও উত্তর-পশ্চিমের মরুভূমি থেকে আসা শুষ্ক তপ্ত বাতাসে পুড়ছে। তবে এই চরম অস্বস্তির মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মে মাসের শেষের দিকেই দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে।

 

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

হাওড়া স্টেশন থেকে গ্রেফতার হওয়া যারা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় পড়েন না এমন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আদালতে হাজির না করে সরাসরি উত্তর ২৪ পরগনার সীমান্ত চৌকিতে (বিওপি) পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ায় এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

 

ইসরায়েলের ঢাল হতে গিয়ে যেভাবে ফুরিয়ে যাচ্ছে আমেরিকার ক্ষেপণাস্ত্র

ইরানি হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে নিজেদের মজুদে থাকা থাড অ্যান্টি-মিসাইল ইন্টারসেপ্টরের অর্ধেকেরও বেশি ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

 

ককরোচ পার্টির উত্থানে ঘুম হারা দিপকের বাবা-মা

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) দ্রুত উত্থান ও মাত্র কয়েক দিনেই লাখ লাখ অনুসারী পাওয়ার ঘটনায় আইনি জটিলতা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটছে এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের মা-বাবার।

 

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মিশ্র বার্তা

চার মাস ধরে চলা যুদ্ধ অবসানে ওয়াশিংটনের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। এরই মধ্যে বৃহস্পতিবার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভাগ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে মিশ্র সংকেত বা বার্তা বিনিময় হয়েছে। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ বৃহস্পতিবার ভোরের দিকে জানায়, তেহরান বর্তমানে মার্কিন প্রস্তাবটি নিয়ে আলোচনা করছে এবং তাদের প্রতিক্রিয়া বা জবাব প্রস্তুত করছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই প্রস্তাবটি দুই পক্ষের মধ্যকার ‘ব্যবধান কিছুটা কমিয়ে এনেছে’।

 

ওমান ও আমিরাতি বন্দরের নিয়ন্ত্রণ কি ইরানের হাতে

হরমুজ প্রণালি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বেশ কয়েকটি বন্দর পর্যন্ত নিজেদের সামুদ্রিক নজরদারি এলাকা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইরানের পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি। তেহরানের এই পদক্ষেপ পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু