মশার কামড়ে চুলকালে কেন আরাম লাগে

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২৬, ০৮:২০আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৮:২০

মশার কামড় বা ত্বকের অ্যালার্জি হলে বড়রা সবসময়ই একটি কথা বলেন, ‘চুলকালে অবস্থা আরও খারাপ হবে।’ কিন্তু মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, যে জিনিসটি চুলকালে এত আরাম লাগে, তা স্বাস্থ্যের জন্য খারাপ হয় কীভাবে? চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই অতিরিক্ত চুলকানির ফলে ত্বকের ক্ষতির বিষয়ে সতর্ক করে আসছেন। আর সম্প্রতি ইঁদুরের গলায় বিশেষ শঙ্কু আকৃতির কলার পরিয়ে চালানো এক গবেষণায় বিজ্ঞানীরা কোষীয় স্তরে উন্মোচন করেছেন এই ‘চুলকানি চক্রের’ আসল রহস্য।

ইউনিভার্সিটি অব পিটসবার্গের চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর ড্যানিয়েল কাপলান এবং তার দল ইঁদুরের কান দিয়ে এই গবেষণাটি চালান। দেখা গেছে, স্বাভাবিক ইঁদুরগুলো চুলকানোর পর তাদের আক্রান্ত স্থানে প্রদাহ সৃষ্টিকারী রোগপ্রতিরোধক কোষ জমা হয় এবং ফোলা ভাব বেড়ে যায়। কিন্তু যে ইঁদুরগুলোর গলায় কলার পরানোর কারণে তারা চুলকাতে পারেনি, তাদের ফোলা ভাব ও ক্ষত ছিল অনেক কম।

ডক্টর কাপলান বলেন, মশার কামড় যদি আপনি উপেক্ষা করেন, তবে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে চুলকানি চলে যায়। কিন্তু একবার চুলকানো শুরু করলে তা এক সপ্তাহের জন্য আপনার সঙ্গী হয়ে যাবে।

বিজ্ঞানীরা জানান, আমাদের ত্বকে ‘মাস্ট সেল’ নামের একধরনের সুরক্ষাকারী কোষ থাকে। কোনও কিছুর কামড়ে এটি ‘হিস্টামিন’ নামক উপাদান নিঃসরণ করে চুলকানি তৈরি করে। আর মানুষ সাধারণত চুলকাতে চুলকাতে যতক্ষণ না ব্যথা হয়, ততক্ষণ থামে না। এই ব্যথার ফলে স্নায়ুকোষ থেকে ‘সাবস্ট্যান্স পি’ নামক রাসায়নিক নির্গত হয়, যা মাস্ট সেলকে আরও বেশি সক্রিয় করে তোলে। এই দ্বিমুখী ধাক্কায় ত্বকের ফোলা ভাব এবং চুলকানি আরও তীব্র আকার ধারণ করে।

তাহলে চুলকালে আরাম লাগে কেন? বিবর্তনীয় দিক থেকে চুলকানোর একটি ইতিবাচক দিক রয়েছে। প্রাচীনকাল থেকে এটি শরীর থেকে উকুনের মতো পরজীবী তাড়াতে সাহায্য করত। গবেষকরা দেখেছেন, চুলকানির ফলে সৃষ্ট বাড়তি প্রদাহ ত্বককে ‘স্ট্যাফিলোকক্কাস অরিয়াস’ নামের সাধারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করতেও সাহায্য করে। তবে এই সামান্য উপকারের জন্য চিকিৎসকেরা চুলকানোর পক্ষে মত দেননি। ডক্টর কাপলান জোর দিয়ে বলেছেন, দিনশেষে চুলকানো ত্বকের জন্য ক্ষতিকর, তাই এটি এড়িয়ে চলাই উচিত।

গ্রীষ্মকালীন মশার কামড় বা সাধারণ অ্যালার্জির চুলকানি কমাতে চর্মরোগ বিশেষজ্ঞরা বিভিন্ন ক্রিম বা লোশনের পরামর্শ দেন। এ ছাড়া ডক্টর কাপলান একটি দারুণ বুদ্ধি দিয়েছেন। তিনি জানান, মেন্থলযুক্ত ক্রিম ব্যবহার করলে ত্বক সাময়িকভাবে চুলকানির বদলে ঠান্ডা অনুভূতি পায়। এর ফলে কিছুক্ষণ চুলকানো থেকে বিরত থাকা যায় এবং সহজেই চুলকানির ওই ক্ষতিকর চক্রটি ভেঙে ফেলা সম্ভব হয়।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ
অবরোধ প্রত্যাহারের পর যে পরিমাণ তেল রফতানি করলো ইরান
সর্বশেষ খবর
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
দুই মহল্লাবাসীর সংঘর্ষে এক তরুণ নিহত
দুই মহল্লাবাসীর সংঘর্ষে এক তরুণ নিহত
ব্রাজিলকে ফেভারিট বলছেন ৫ গোল করা হালান্ড
ব্রাজিলকে ফেভারিট বলছেন ৫ গোল করা হালান্ড
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা