দিলমা রৌসেফকে অভিশংসনের প্রস্তাব কংগ্রেস কমিটিতে গৃহীত

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ১৪:৪৩আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৪:৪৩
image

দিলমা রৌসেফ ব্রাজিলের পার্লামেন্টের (কংগ্রেস) নিম্নকক্ষের একটি কমিটিতে দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি ২০১৪ সালে পুনর্নির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারি হিসাবে কারসাজি করেছিলেন। আসছে ১৭ কিংবা ১৮ তারিখ কংগ্রেসের পুরো নিম্নকক্ষ অভিশংসন প্রস্তাবে ভোট দিতে যাচ্ছে। ওইদিন যদি প্রস্তাবের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পড়ে তবে প্রস্তাবটি অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হবে।
প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবটি ৬৫ সদস্যবিশিষ্ট কংগ্রেস কমিটিতে ৩৮-২৭ ভোটে পাস হয়। আর এটি প্রেসিডেন্ট দিলমা রৌসেফের জন্য এক বড় আঘাত।
আরও পড়ুন: ব্রাজিলের প্রেসিডেন্টের নতুন চিফ অব স্টাফ লুলা, প্রতিবাদে বিক্ষোভ
তবে এখনই ক্ষমতা ছেড়ে দিতে হচ্ছে না রৌসেফকে। ৫১৩ সদস্য বিশিষ্ট নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবের পক্ষে ৩৪২টি ভোট লাগবে। আর তা আটকে দিতে লাগবে ১৭২টি ভোট। মতামত জরিপে দেখা গেছে, প্রস্তাবের পক্ষে রয়েছেন ২৯২ জন, বিপক্ষে রয়েছেন ১১৫ জন এবং ১০৬ জন অনির্ধারিত।
নিম্নকক্ষে সমর্থন অর্জন করতে পারলে প্রস্তাবটি যাবে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। প্রস্তাবটি সিনেটে গেলে তার ওপর বিতর্কের জন্য ১৮০দিন প্রেসিডেন্ট বরখাস্ত থাকবেন। তখন বিরোধী দল পিএমডিবি-র নেতা ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। অভিশংসন প্রস্তাবটি সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পাওয়ার পরই কেবল প্রেসিডেন্ট দিলমা রৌসেফ স্থায়ীভাবে পদচ্যুত হবেন।

তীব্র বিতর্কের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়

রৌসেফের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হলে ব্রাজিলের ইতিহাসে ১৯৯২ সালের পর এটি হবে প্রথম এমন অভিশংসনের ঘটনা। ১৯৯২ সালে ফার্নান্দো কলার ডি মেলোকে অভিশংসন করার কিছুক্ষণ পূর্বেই তিনি পদত্যাগ করেন।   

আরও পড়ুন: অর্থপাচারের দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হচ্ছেন সিলভা

উল্লেখ্য, ব্রাজিলে সাংবিধানিক আইন অনুযায়ী কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনতে হলে, প্রথমে তাকে কংগ্রেস কমিটিতে পাস হতে হয়। এরপর ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় পার্লামেন্ট বা কংগ্রেসের নিম্নকক্ষে।

দিলমা রৌসেফ-২

ওই অভিশংসনের মূলে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে ব্রাজিলের সর্ববৃহৎ তদন্ত, যার একটা বড় অংশ জুড়ে রয়েছে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাস কেলেঙ্কারি। প্রসিকিউটররা জানিয়েছেন, বিলিয়ন ডলারের ঘুষ লেনদেন হয়েছে। আর তাতে কেবল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সদস্যরাই জড়িত নন, বরং যারা অভিশংসনের পক্ষে আওয়াজ তুলছেন তাদের নামও রয়েছে।

ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার এদুয়ার্দো কুনহা, যিনি রৌসেফের অভিশংসন প্রস্তাবের সবচেয়ে বড় সমর্থক, তিনিও ওই আর্থিক কেলেঙ্কারিতে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।  

আরও পড়ুন: ব্রাজিলে পর্যটনমন্ত্রীর পদত্যাগ, বিপাকে প্রেসিডেন্ট রৌসেফ

এদিকে, সোমবার রৌসেফ এবং তার ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমারের বিরুদ্ধে বিতর্ক আরেক দফা বৃদ্ধি পায়, যখন হোয়াটস অ্যাপ-এ তাদের কথোপকথনের একটি অডিও বার্তা প্রকাশিত হয়ে পড়ে। যেখানে তেমার ক্ষমতা নিজের হাতে নিয়ে একটি ঐক্য সরকারের প্রস্তাব দেন রৌসেফকে। সূত্র: বিবিসি, আলজাজিরা।

/এসএ/এফইউ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান