কার্টুন দেখে উড়তে চেষ্টা করে প্রাণ দিলো জাপানি শিশু

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ১৯:৩২আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৯:৩৫

কার্টুনে শিশুদের উড়তে দেখে নিজেও ওড়ার চেষ্টা করে প্রাণ হারিয়েছে ছয় বছর বয়সী এক জাপানি শিশু। রবিবার জাপানের ওসাকায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ওই শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটে।

কার্টুন দেখে উড়তে চেষ্টা করে প্রাণ দিলো জাপানি শিশু

পরিবার সূত্র জানায়, মেয়েটি রবিবার বিকেলবেলায় তার বাবামায়ের সঙ্গে ডিভিডিতে অ্যানিমেশন ছবি দেখছিলো। হঠাৎ তাকে খুঁজে পাওয়া না গেলে তার বাবা মা উদ্বিগ্ন হয়ে পড়েন ও দেখতে পান সে ৪৩ তলা অ্যাপার্টমেন্টের শয়নকক্ষের জানালায় দাঁড়িয়ে আছে। সে সময়েই তার পা ফসকে যায় ও হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ লেবাননে শিশু অপহরণের চেষ্টার দায়ে অস্ট্রেলীয় সাংবাদিক অভিযুক্ত

একটি চেয়ার নিয়ে সে জানালায় উঠেছিল বলে ধারণা করছে পুলিশ। পুলিশ আরও জানায়, তারা মেয়েটির পরিবারের সদস্যদের কাছ থেকে কোন ফোন পাননি বরং একজন প্রত্যক্ষদর্শী ফোন করে জানান, তিনি একটি মেয়েকে পড়ে যেতে দেখেছেন।

কর্তৃপক্ষ আরও জানান, শিশুটি যে ছবিটি দেখছিলো তাতে দেখানো হয়, শিশুরা উড়তে পারে। তবে সচেতনভাবেই ওই অ্যানিমেশন ছবিটির নাম প্রকাশ করা হয়নি। এতে ওই বিশেষ ছবিটির বিরুদ্ধে জনমত তৈরি হতে পারে।

সূত্রঃ গার্ডিয়ান

/ইউআর/   

সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম