গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক 
০৩ আগস্ট ২০২৬, ০৯:৫৫আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৫৫

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে অংশ নেওয়া দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়েছে। এতে একটি হেলিকপ্টরের দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। তাদের একজন ডেনিশ পাইলট এবং আরেকজন গ্রিক ফায়ার সার্ভিসের লিয়াজোঁ কর্মকর্তা। অন্য হেলিকপ্টারে থাকা একজন ব্রিটিশ পাইলট ও একজন গ্রিক সমন্বয়কারী প্রাণে বেঁচে গেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে সংঘটিত এ দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, দুটি বেল হেলিকপ্টারের একটি অপরটির রোটরের সঙ্গে ধাক্কা খায়। এতে একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি একটি খাদে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

চলতি সপ্তাহে গ্রিসের বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়লে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে ইউরোপের আরও কয়েকটি দেশেও ভয়াবহ দাবানল দেখা দিয়েছে।

সূত্র: বিবিসি

/আইএএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
১৬ গোল হজমের পর বাটলার বললেন, ‘আরও সময় ও সঠিক পরিকল্পনা প্রয়োজন’
১৬ গোল হজমের পর বাটলার বললেন, ‘আরও সময় ও সঠিক পরিকল্পনা প্রয়োজন’
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?