বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ১৯:০১ আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৯:৪১

প্রযুক্তির সমাহার, আরামদায়ক সুবিধা ও আধুনিক সব ফিচারের অনেকটাই এখন বেশ কম দামে পাওয়া যাচ্ছে সাধারণ বাজেটের ব্র্যান্ডগুলোতে। জে ডি পাওয়ার-এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বিলাসবহুল বা প্রিমিয়াম ব্র্যান্ড ছেড়ে সাধারণ ব্র্যান্ডের গাড়ি কেনার দিকে ঝুঁকছেন উচ্চ বাজেটের ক্রেতারা। মূলত সাধারণ ব্র্যান্ডগুলো মানের দিক থেকে এতটাই উন্নত হয়ে উঠেছে যে কেবল একটি নামিদামি লোগো বা ব্যাজের জন্য অতিরিক্ত ২০ হাজার ডলার গুনে গাড়ি কিনতে আর রাজি নন সাধারণ গ্রাহকরা।

সাম্প্রতিক বছরগুলোতে টেসলা এবং চীনা অটোমোবাইল ব্র্যান্ডগুলোর দাপটে বেশ চাপে থাকা মার্সিডিজ, বিএমডব্লিউ কিংবা অডির মতো বিলাসবহুল গাড়ি নির্মাতাদের জন্য এটি নতুন এক উদ্বেগের খবর। গাড়ি বিক্রির বাজারে সাশ্রয়ী মূল্যের গুরুত্ব বেড়ে যাওয়ার কারণেই ঐতিহ্যবাহী ব্যাজের মোহ কমছে।

পরিসংখ্যান বলছে, মোট গাড়ি বিক্রির বাজারে প্রিমিয়াম গাড়ির অংশ কমে ২০২০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গবেষণায় দেখা গেছে, বিলাসবহুল এসইউভি ছেড়ে সাধারণ ব্র্যান্ডের গাড়ি বেছে নিয়েছেন ৩২ শতাংশ ক্রেতা। এসব ক্রেতারা যেখানে বিলাসবহুল মডেল ছেড়ে আসতে প্রায় ৭০ হাজার ৬০০ ডলার ব্যয় করতেন, সেখানে নতুন গাড়ির জন্য গড়ে ৫১ হাজার ৫০০ ডলার খরচ করছেন।

বিশেষ করে যাদের বার্ষিক আয় এক লাখ ডলারের কম, এমন পরিবারগুলোর মধ্যেই এই ব্র্যান্ড পরিবর্তনের প্রবণতা সবচেয়ে বেশি। এর মূল কারণ হলো, বিলাসবহুল গাড়িতে যেসব আধুনিক প্রযুক্তি ও সুবিধার দেখা মিলত, তার অধিকাংশই এখন শেভ্রোলে, টয়োটা কিংবা হুন্দাইয়ের মতো সাধারণ ব্র্যান্ডের গাড়িতে পাওয়া যাচ্ছে।

বর্তমানে বিলাস ব্র্যান্ডের গাড়িগুলো বিক্রি করা আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে। জে ডি পাওয়ারের তথ্য অনুযায়ী, আগস্টে সাধারণ ব্র্যান্ডগুলো যেখানে গাড়ির মূল দামের ওপর গড়ে ৬ শতাংশ মূল্যছাড় দিয়েছে, সেখানে বিলাসবহুল ব্র্যান্ডগুলোকে দিতে হয়েছে প্রায় ৭.৩ শতাংশ।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/এমওএফ/
সম্পর্কিত
এবার ইরানের স্থলপথ বাণিজ্যেও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঘোড়দৌড় থেকে ৪ লাখ মানুষের ভোজ, মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজনে আলোচনায় বিধায়ক
সর্বশেষ খবর
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’