সৌদি-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ফের ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ১০:২৩ আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:২৩

সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে ফের বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান।

তিনি বলেন, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী আল-মোখা এলাকায় সৌদি-সমর্থিত বাহিনী ও ভাড়াটে যোদ্ধাদের যুদ্ধজাহাজেও বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

ইয়াহিয়া সারির দাবি, হামলাগুলো ছিল ‘সুনির্দিষ্ট’। এতে কয়েকটি নৌযান ও অস্ত্র ধ্বংস হয়েছে এবং সৌদি-সমর্থিত বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন।

ইয়েমেনের এই সামরিক মুখপাত্র আরও বলেন, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনও সামরিক সমাবেশস্থল যেখানেই থাকুক, সেখানেই ভবিষ্যতে হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি-সমর্থিত ভাড়াটে যোদ্ধাদের অবস্থান, সমাবেশস্থল ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানোর দাবি করেছে।

গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করার পর ইয়েমেনের পক্ষ থেকে সৌদি-সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি অভিযান চালানোর কথা জানানো হয়। ইয়েমেন বলেছে, সৌদি আরবের ১২ বছর ধরে চলা অবরোধের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরব ও তার মিত্ররা যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশের সামরিক, রাজনৈতিক ও সরবরাহগত সহায়তায় ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযান চালায়। প্রেস টিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই যুদ্ধে কয়েক হাজার ইয়েমেনি নিহত হন। তবে সৌদি আরব রিয়াদ-সমর্থিত একটি সরকার পুনঃপ্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়েছিল, তা অর্জন করতে পারেনি। তবে হামলা ও হতাহতের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

/আইএএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি