দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ২২:৩১আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২২:৩১

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৮ আগস্ট (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব ভারতের; হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা ট্রাম্পের; মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক ছয়টি বড় ব্যর্থতা; ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের; যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে মিত্র হলেও রেহাই নেই, ট্রাম্পের স্পষ্ট বার্তা; যুদ্ধ ও কূটনীতিতে জিতেছে ইরান: আরাঘচি; তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক; মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’; জিন্নাহর মরণব্যাধির খবর গোপন রাখায় ২ ভারতীয় চিকিৎসককে সর্বোচ্চ সম্মান দিচ্ছে পাকিস্তান- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার (একিউআইএস) কার্যক্রম এবং বাংলাদেশে তাদের ঘাঁটি তৈরির চেষ্টার আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। এর পরপরই জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। ১৮ আগস্ট নয়াদিল্লিতে নিয়মিত এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সন্ত্রাসবাদ এবং জাতীয় নিরাপত্তা এমন বিষয় যা সবার জন্যই উদ্বেগের হওয়া উচিত। কারণ এটি সবার জন্য এক সাধারণ অভিশাপ এবং আমরা সবাই মিলে এই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে চাই।

 

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। এর মাঝেই বিতর্কিত এই প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যবর্তী শান্তি চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো ওয়াশিংটন বাস্তবায়ন না করা পর্যন্ত আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধই থাকবে।

 

বিমানবাহী রণতরি, ডেস্ট্রয়ার এবং বিশ্বের বিভিন্ন মহাসাগরে মোতায়েন করা সামরিক শক্তির ওপর ভর করে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করে থাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। কিন্তু সাম্প্রতিক একাধিক ঘটনা দীর্ঘমেয়াদি মোতায়েন, রক্ষণাবেক্ষণের চাপ এবং কার্যক্রম পরিচালনায় মার্কিন নৌবাহিনীর সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। 

 

কাবুলে তালেবানের ক্ষমতার ৫ বছর পূর্তি উপলক্ষে ভারতের সঙ্গে শক্তিশালী রাজনৈতিক বিশ্বাস, অর্থনৈতিক অংশীদারত্ব ও ধারাবাহিক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছেন আফগানিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর। সোমবার নয়া দিল্লিতে আফগান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের জন্য একটি নতুন নীতি কার্যকর করেছেন: একটি ক্ষেত্রে কোনও দেশ ট্রাম্পের সিদ্ধান্ত না মানলেই সেটির মাশুল গুণতে হবে অন্য ক্ষেত্রেও। নিজের দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন যেভাবে মিত্রদের ওপর অসন্তোষ প্রকাশ করে চলেছে এবং তাদের অপমান করছে, ইরান যুদ্ধ সে প্রবণতাকে আরও ঘনীভূত করেছে। যে সব মিত্র দেশ এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়নি বা দূরে থেকেছে, তাদের ওপর ক্ষোভ বাড়ছে ট্রাম্পের। সংঘাত অবসানে টানাপোড়েনের মাঝেই শাস্তি হিসেবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন তিনি।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হাল ছেড়ে দেওয়ার এবং ‘সাদা পতাকা ওড়ানোর’ আহ্বান জানানোর পরদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, ইরান ‘যুদ্ধ ও কূটনীতি উভয় ক্ষেত্রেই জিতেছে’।

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলে দুই দেশের সম্পর্ক জোরদার এবং দীর্ঘদিনের অমীমাংসিত দ্বিপক্ষীয় বিষয়গুলো সমাধানে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের সাবেক কূটনীতিক বিদ্যা ভূষণ সোনি। সোমবার ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনসহ কম যন্ত্রণাদায়ক পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকরের সাংবিধানিক বৈধতা বহাল রেখে জানিয়েছেন, আপাতত দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসিই থাকছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

 

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর মরণব্যাধির খবর গোপন রাখায় পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশান-ই-ইমতিয়াজ পেতে যাচ্ছেন বোম্বের (বর্তমান মুম্বাই) দুই পারসি চিকিৎসক। ১৯৪৭ সালে দেশভাগের আগে গুরুত্বপূর্ণ সময়ে জিন্নাহর শারীরিক অবস্থার তথ্য গোপন রাখার জন্য চিকিৎসক ডা. জল রতনজি প্যাটেল ও রেডিওলজিস্ট ডা. জল ধাইভো-কুকে এই সম্মান দেওয়ার জন্য মনোনীত করেছে ইসলামাবাদ।

 

/এএ/
সম্পর্কিত
যন্তর মন্তরের পর কলকাতাতেও কি পাখা গজাবে ককরোচ পার্টির
জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব ভারতের
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা ট্রাম্পের
সর্বশেষ খবর
বাড়ি ঘেরাও করে ৩ তরুণীকে ধরে পিটুনি, স্থানীয়রা বলছে ‘হানি ট্র্যাপ’
বাড়ি ঘেরাও করে ৩ তরুণীকে ধরে পিটুনি, স্থানীয়রা বলছে ‘হানি ট্র্যাপ’
সরকার উল্টো পথে হাঁটছে: আখতার হোসেন
সরকার উল্টো পথে হাঁটছে: আখতার হোসেন
যন্তর মন্তরের পর কলকাতাতেও কি পাখা গজাবে ককরোচ পার্টির
যন্তর মন্তরের পর কলকাতাতেও কি পাখা গজাবে ককরোচ পার্টির
দিল্লিতে নরেন্দ্র মোদি কী বলেছেন, জানালেন দীনেশ ত্রিবেদী
দিল্লিতে নরেন্দ্র মোদি কী বলেছেন, জানালেন দীনেশ ত্রিবেদী
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা