মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক ছয়টি বড় ব্যর্থতা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ১৯:৪৪ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২১:১৩

বিমানবাহী রণতরি, ডেস্ট্রয়ার এবং বিশ্বের বিভিন্ন মহাসাগরে মোতায়েন করা সামরিক শক্তির ওপর ভর করে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করে থাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। কিন্তু সাম্প্রতিক একাধিক ঘটনা দীর্ঘমেয়াদি মোতায়েন, রক্ষণাবেক্ষণের চাপ এবং কার্যক্রম পরিচালনায় মার্কিন নৌবাহিনীর সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। 

ইউএসএস বেনফোল্ড

২০২৬ সালের ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত কার্যক্রম পরিচালনাকালে কারিগরি ত্রুটির মুখে পড়ে আর্লেই বার্ক-শ্রেণির গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড। এতে দক্ষিণ চীন সাগরে টানা চার দিন সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়ে জাহাজটি। মার্কিন ৭ম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার জানান, জেনারেটর বিকল হওয়ার কারণে নাবিকেরা রান্নাঘর, শৌচাগার, এসি ও বিশুদ্ধ পানির সেবা থেকে বঞ্চিত হন। তিনি নাবিকদের সহনশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। ইউএসএস রবার্ট স্মলস নামের আরেকটি জাহাজ তাদের খাবার সরবরাহ করে।

 

ইউএসএস আব্রাহাম লিংকন

২০২৬ সালের ১৮ আগস্ট ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের শোচনীয় পরিস্থিতি সামনে আসে। প্রায় ৫ হাজার সদস্য নিয়ে এই বিমানবাহী রণতরিটি টানা ২৫০ দিনেরও বেশি সময় ধরে সাগরে অবস্থান করছে। খাবারে সংকট, নষ্ট প্লাম্বিং, বিশুদ্ধ পানির সমস্যা ও নাবিকদের চরম ক্লান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের পরিবার। এমনকি কয়েকজন নাবিক হতাশ হয়ে সাগরে লাফ দেওয়ার চেষ্টাও করেছেন। তবে নৌবাহিনীর এক কর্মকর্তা বিবিসির কাছে মানসিকভাবে ভেঙে পড়া বা আত্মহত্যার চেষ্টার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে জাহাজে পর্যাপ্ত খাবার ও সুপেয় পানি রয়েছে। তবুও ২০২৫ সালের একটি গবেষণা বলছে, মার্কিন সামরিক বাহিনীর শাখাগুলোর মধ্যে নৌবাহিনীর সদস্যদের মানসিকভাবে চরম বিপর্যস্ত থাকার হার সবচেয়ে বেশি।

 

ইউএসএস জেরাল্ড আর ফোর্ড

২০২৬ সালের ১৬ মার্চ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জাহাজের মূল লন্ড্রি এলাকায় ভয়াবহ আগুন লাগে, যা নেভাতে ৩০ ঘণ্টার বেশি সময় লাগে। এতে দুজনের বেশি নাবিক আহত হন এবং বহু সদস্য ধোঁয়াযুক্ত বাতাসে শ্বাসকষ্টে ভোগেন। শোবার জায়গা হারিয়ে প্রায় ৬০০ নাবিককে মেঝে ও টেবিলের ওপর ঘুমাতে হয়েছিল। টানা ১০ মাস ধরে মোতায়েন থাকা এই জাহাজটিতে প্লাম্বিং সমস্যাসহ নানাবিধ রক্ষণাবেক্ষণ ত্রুটি ছিল। অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল জন এফ কিরবি এ বিষয়ে মন্তব্য করেন, দীর্ঘ মোতায়েনের কারণে জাহাজগুলোও ক্লান্ত হয়ে পড়ে।

 

ইউএসএস হ্যারি এস ট্রুম্যান

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি মিসরের পোর্ট সাঈদের কাছে বেসিকতাস-এম নামে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় বিমানবাহী রণতরি হ্যারি এস ট্রুম্যানের। বড় ধরনের বিপর্যয় এড়ানো গেলেও তদন্তকারীরা জানান, গতিপথের সামান্য পরিবর্তনের কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। এছাড়া লোহিত সাগরে অ্যারেস্টিং কেবল ছিঁড়ে একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান নষ্ট হওয়া এবং নিয়ন্ত্রণ নেওয়ার সময় একটি বিমান ও ট্র্যাক্টর সাগরে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। এতে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়। তদন্তে অতিরিক্ত কাজের চাপ, দুর্বল যোগাযোগ ও অপর্যাপ্ত প্রশিক্ষণের বিষয়টি উঠে আসে।

 

জাহাজের আধুনিকায়নে অভ্যন্তরীণ সংকট

সমস্যা কেবল সমুদ্রেই সীমাবদ্ধ নয়। ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) জানায়, জাহাজ নির্মাণের বাজেট দ্বিগুণ করা সত্ত্বেও গত দুই দশকে মার্কিন নৌবাহিনী তাদের বহর বড় করতে ব্যর্থ হয়েছে। লিটোরল কমব্যাট শিপ (এলসিএস) এবং জুমওয়াল্ট-শ্রেণির প্রজেক্টে বিলিয়ন বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হলেও কাঙ্ক্ষিত সুবিধা মেলেনি। নতুন কনস্টেলেশন-শ্রেণির ফ্রিগেট তৈরিতে নির্ধারিত সময়ের চেয়ে ৩ বছর দেরি হচ্ছে। জিয়াও-এর দেওয়া ৯০টি সুপারিশের মধ্যে ৬০টিই এখনও বাস্তবায়িত হয়নি।

 

চীনা নৌবাহিনীর সঙ্গে ব্যবধান বৃদ্ধি

মার্কিন নেভাল ইন্টেলিজেন্সের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির (পিএলএএন) বহরে ৩৭০টিরও বেশি জাহাজ রয়েছে, যার মধ্যে ১৫৩টি বড় আকারের যুদ্ধজাহাজ। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর বহরে জাহাজের সংখ্যা ৩০০টিরও কম। চীন প্রতি চার মাসে একটি করে নতুন ফ্রিগেট বা বড় যুদ্ধজাহাজ বহরে যুক্ত করছে, যেখানে মার্কিন নৌবাহিনীর বিলম্বের কারণে দুটি দেশের মধ্যে এই সংখ্যার ব্যবধান আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
সম্পর্কিত
যুক্তরাজ্যের আরএএফ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
‘শেষ’ লেখা সেই কাগজই খুলে দিলো ৮০ বছরের রহস্য, মিললো ‘সোমারটন ম্যান’-এর পরিচয়
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধে ইনুর কারাদণ্ডাদেশ বৃদ্ধি চেয়ে আপিল
মানবতাবিরোধী অপরাধে ইনুর কারাদণ্ডাদেশ বৃদ্ধি চেয়ে আপিল
আমার মা আমার শ্রেষ্ঠ শিক্ষক
আমার মা আমার শ্রেষ্ঠ শিক্ষক
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা 
ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার