বাড়ি ঘেরাও করে ৩ তরুণীকে ধরে পিটুনি, স্থানীয়রা বলছে ‘হানি ট্র্যাপ’

গাজীপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ২৩:১৫আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২৩:১৯

গাজীপুরের শ্রীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্র সন্দেহে তিন তরুণী ও এক তরুণকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি বাড়ি ঘেরাও করে তাদের আটক করে পিটুনি দেওয়া হয়। এতে এক তরুণী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়দের দাবি, আটককৃতরা ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে ফোনে বাসায় ডেকে নিতেন। পরে আপত্তিকর ভিডিও ধারণ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। তবে আটক দুই তরুণী দাবি করেছেন, তারা কলেজশিক্ষার্থী। আজ প্রথম ওই বাড়িতে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন। সেখানে তাদের আটক করা হয়।

আটক চার জনই মাওনা ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে দুই তরুণীর বয়স ১৭ বছর। তাদের বন্ধু একজনের নাম মাহবুব (২০)। তারা তিন জনই স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। অপরজন বাড়ির মালিক মো. খোকনের স্ত্রী সেলিনা আক্তার।

স্থানীয় লোকজনের ভাষ্য, ওই এলাকার খোকন ও তার স্ত্রী সেলিনা দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর তাদের বাড়িতে মেয়েদের এনে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে ছেলেদের ডেকে আনতেন। পরে আপত্তিকর ভিডিও ধারণ করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন তারা। মূলত টাকা হাতিয়ে নেওয়ায় ছিল তাদের মূল উদ্দেশ্য। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গত শনিবার আমাকে রাস্তা থেকে এনে ঘরের দরজা বন্ধ করে আপত্তিকর ভিডিও ধারণ করেছিল তারা। এরপর টাকা চেয়ে শারীরিক নির্যাতন চালায়। পায়ের নখ, হাঁটু, হাতের নখে আঘাত করতে করতে মোটা অংকের টাকা দাবি করে। টাকা না দেওয়া পর্যন্ত চলে নির্যাতন। শেষে টাকা দিয়ে মুক্তি পাই। পরে বিষয়টি স্থানীয়দের জানাই।’

এর মধ্যে মঙ্গলবার দুপুরে দুই তরুণী ও এক তরুণ ওই বাড়িতে আসার খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হন। তারা ওই বাড়ি ঘেরাও করেন। পরে স্থানীয় লোকজন বাড়ির ভেতর থেকে চার জনকে আটক করেন এবং পিটুনি দেন।

তাদের বাড়ির বাইরে এনে পিটুনি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, দুই তরুণীকে আটক করে মারধর করছেন স্থানীয় এক নারী। পাশাপাশি তাদের বন্ধু এক তরুণকে পিটুনি দিচ্ছেন স্থানীয় দুজন ছেলে। পাশাপাশি সেলিনাকে আটকে রাখা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তাদের কাছে চার জনকে সোপর্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা দুজন নারী জানিয়েছেন, খোকন ও তার স্ত্রী সেলিনা দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে তরুণীদের এনে তাদের দিয়ে ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে অসামাজিক কার্যকলাপ করে টাকা হাতিয়ে নিতেন। প্রতিদিন সন্ধ্যার পর ওই বাড়ির সামনে ছেলেরা এসে জড়ো হয়। পরে তাদের বাড়ির ভেতরে ঢুকিয়ে বাহির থেকে তালাবদ্ধ করে দেওয়া হতো। গত কয়েকদিন ধরে এসব নিয়ে এলাকায় সমালোচনা চলছিল। আজকে দুপুরে ছেলেমেয়েরা ওই বাড়িতে এলে স্থানীয়রা জড়ো হয়ে বাড়ি ঘেরাও করে তাদের আটক করে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিকভাবে জানা গেছে, এর আগেও হানি ট্র্যাপে ফেলে অনেক মানুষকে ব্ল্যাকমেল করে অর্থ হাতিয়ে নিয়েছে এই চক্র।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘হানি ট্র্যাপের অভিযোগে চার জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চক্রটি এর আগেও বেশ কয়েকজনকে হানি ট্র্যাপে ফেলে অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চৌরাস্তা এলাকার মোবাইল ব্যবসায়ী নাসির আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলায় বাড়ির মালিক খোকন মিয়া, তার স্ত্রী সেলিনা ও দুই তরুণীকে আসামি করা হয়েছে। আটক চার জনকে বুধবার গাজীপুর আদালতে পাঠানো হবে। এর মধ্যে মারধরের শিকার এক তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দেওয়া সেই নেতা আটক, হাবিব বললেন থানায় অস্ত্র জমা দিতে গিয়েছিল
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
সর্বশেষ খবর
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’
ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, জামায়াতের আরেক নেতা বহিষ্কার
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, জামায়াতের আরেক নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য