ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ২০:৪৩আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২০:৪৩

ইরানি হ্যাকারদের এক নজিরবিহীন সাইবার হামলায় যুক্তরাজ্যে চার দিন একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ ছিল। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টেলিগ্রাফ প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যে ইরানভিত্তিক হ্যাকারদের সফলভাবে এমন কোনও অবকাঠামো বন্ধ করে দেওয়ার ঘটনা এটিই প্রথম।

যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিভাগের একজন মুখপাত্র জানান, সাইবার হামলাটি একটি ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওপর চালানো হয়েছিল, যা সামগ্রিক জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর কোনও ঝুঁকি তৈরি করেনি।

এছাড়া গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে কাজ করা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) জানিয়েছে, এই ঘটনার ফলে কোনও বিদ্যুৎ বিভ্রাট ঘটেনি।

পরে ব্রিটিশ সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের বিষয়টি অবহিত করে সতর্কতামূলক বার্তা পাঠায়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

জানা গেছে, গত মার্চে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার সরাসরি ব্রিটিশ কর্মী ও আঞ্চলিক সহযোগীদের জন্য হুমকি সৃষ্টি করা ইরানি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলায় মার্কিন সামরিক বাহিনীকে তাদের দুটি বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার পর দুই দেশের উত্তেজনা বৃদ্ধি পায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রেও একই ধরনের হামলার ঘটনা ঘটে, যেখানে ১২টিরও বেশি অঙ্গরাজ্যের পানি ব্যবস্থাপনার অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। জুন মাসে হানদালা নামে ইরানঘনিষ্ঠ এক হ্যাকার-অ্যাক্টিভিস্ট গোষ্ঠী ক্যালিফোর্নিয়ার পানি ব্যবস্থাপনায় অনুপ্রবেশের দায় স্বীকার করে এবং তা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ বলে দাবি করে।

এর আগে এপ্রিল মাসে এই গ্রুপটি ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হারজি হালেভির ব্যক্তিগত ফোন হ্যাক করে ১৯ হাজার গোপন নথি হাতিয়ে নেওয়ার দাবি করেছিল।

সূত্র: মিডল ইস্ট আই

/এএ/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধশতাধিক অগ্নিসংযোগ
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
সর্বশেষ খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল