দ্বিতীয় দিনের শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে চলছে উদ্ধারকাজ, নিহত ২৪

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৬, ১০:০১ আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৩:১৬

এক দফা ভূমিকম্পে নয় জনের প্রাণহানির পর আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। শুক্রবার রাতে জাপানের দক্ষিণাঞ্চলীয় নগর কুমামোতোয় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এতে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে এবং শতাধিক আহত হন। সবমিলে দুই দফা ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

স্থানীয় সংবাদ সংস্থা জানায়, একটি গ্রামের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এ ছাড়াও সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। উদ্ধার কাজে অন্তত ২০ হাজার সেনা ও উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।   

উদ্ধারকাজে সেনা মোতায়েন করা হয়েছে

আবহাওয়া বিভাগ জানায়, বৃহস্পতিবারের ভূমিকম্পের চেয়ে এবারের ভূমিকম্পটি বেশি প্রবল এবং আরও বিস্তৃত অঞ্চল জুড়ে আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কারণে ভূমিধস ঘটেছে ও রাস্তাঘাট ভেঙ্গে পড়েছে।  

একটি উপকূলীয় শহরের সিটি হল ও হাসপাতাল পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। একটি বৃদ্ধাশ্রমের ভেতরে অন্তত ৬০ জন আটকা পড়ে আছেন বলে জানা গিয়েছে। ভূমিকম্পের আঘাতে নিশিহারা গ্রামের একটি বাঁধ ভেঙ্গে পড়েছে।

রাস্তাঘাট ভেঙ্গে গেছে ভূমিকম্পের আঘাতে

টেলিভিশনের সংবাদে ভিডিও ফুটেজে দেখা যায়, শত সহস্র মানুষ রাস্তা ও পার্কের মত খোলা জায়গায় নির্ঘুম রাত্রি যাপন করছেন। তবে এনএইচকে নিউজ জানিয়েছে, এই ভূমিকম্পে সেনডাই পারমাণবিক প্রকল্পের কোন ক্ষতি হয়নি।

প্রসঙ্গত,যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামতো ও কিয়েশু প্রদেশে প্রথম দফা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৪।

আরও পড়ুনঃ জাপানে অগ্ন্যুৎপাত এবং ‘আফটার শক’-এর ভীতি, বহু মানুষের চাপা পড়ে থাকার শঙ্কা 


কিয়েশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির ইউকি শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর ৪০ মিনিটের মাথায় ৫ দশমিক ৭ এবং মধ্যরাতের পর ৬ মাত্রার আরও দুটি ভূমিকম্প ওই অঞ্চলকে কাঁপিয়ে দিয়ে যায়। এতে প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।  সূত্র: বিবিসি 

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ
সর্বশেষ খবর
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি