ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক 
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরম্যান্ডি বিভাগে একটি যাত্রীবাহী ট্রেন ভয়াবহ দুর্ঘটনায় পড়ে অন্তত ৪৪ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণী গুরুতর আহত হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর বিবিসি। 

ফরাসি পরিবহনমন্ত্রী ফিলিপ তারাবো নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ১৮০ জন যাত্রী সফর করছিলেন। ট্রেনটি রুয়াঁ থেকে ক্যান শহরের দিকে যাচ্ছিল। 

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৮টার ঠিক আগে রুয়াঁ শহরের ঠিক দক্ষিণে অবস্থিত ‘ক্লিওন’ কম্যুনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরই স্থানীয় প্রশাসন দ্রুত ‘ম্যাস-ক্যাজুয়ালটি রেসপন্স প্ল্যান’ সক্রিয় করে।

দুর্ঘটনাস্থলে দ্রুত ১৮০ জনেরও বেশি দমকলকর্মী ও জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের তিনটি বগি দুমড়েমুচড়ে উল্টে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের জানালা ও ভাঙা অংশ দিয়ে বেরিয়ে আসছেন।

ট্রেনটি ঠিক কী কারণে লাইনচ্যুত হয়েছে, সে বিষয়ে ফরাসি কর্তৃপক্ষ বা রেলওয়ে বিভাগ তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনও কারণ জানাতে পারেনি। তদন্ত কাজ শুরু করা হয়েছে।

এদিকে ফ্রান্সের রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এসএনসিএফ’ জানিয়েছে, দুর্ঘটনার ফলে ওই রুটে ট্রেন চলাচলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে সাময়িকভাবে বিকল্প বাসসেবা চালু করা হয়েছে।

/এসটি/ 
সম্পর্কিত
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ