পোপ-স্যান্ডার্স বৈঠক নিয়ে জল্পনা

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ১৪:১৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৪:১৯
image

ভ্যাটিকান পোপ ফ্রান্সিসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনয়নপ্রত্যাশী স্যান্ডার্সের  ৫ মিনিটের সংক্ষিপ্ত বৈঠক নিয়ে চলছে জল্পনা। কেউ কেউ বলতে চেষ্টা করছেন, এই বৈঠকের সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে। তবে পোপ ফ্রান্সিস বলেছেন, এই বৈঠককে যারা রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলছেন তাদের মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। আর স্যান্ডার্স বলেছেন, পোপের সঙ্গে দেখা করতে পারা তার জন্য সম্মানের।

পোপ ও স্যান্ডার্স

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, অর্থনীতি ও সামাজিক বিচার বিষয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে যোগ দিতে ভ্যাটিকানে যান স্যান্ডার্স। পোপ যে অতিথি ভবনে থাকেন সে একই ভবনে ছিলেন তিনি। শরণার্থীদের সঙ্গে দেখা করতে পোপ গ্রিক দ্বীপ লেসবসের দিকে রওনা করার আগে তার বাসভবনের লবিতে এ ধর্মগুরুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্যান্ডার্স।
আরও পড়ুন: ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৮ মাসের শিশু উদ্ধার

উল্লেখ্য,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য প্রাইমারি ও ককাস নামের দুইটি পদ্ধতির মধ্য দিয়ে প্রার্থিতা চূড়ান্ত করার প্রাথমিক পর্ব সম্পন্ন হয়। মঙ্গলবার নিউইয়র্কে ডেমোক্র্যাটদের প্রাইমারি বাছাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এর বাছাই প্রক্রিয়ার অল্প ক’দিন আগে স্যান্ডার্সের রোম সফর নিয়ে রাজনৈতিক ভাষ্যকারদের কেউ কেউ আশ্চর্য হয়েছেন।

আরও পড়ুন: ওবামাকে ‘ভণ্ড’ বললেন লন্ডনের মেয়র বরিস জনসন

পোপ বলেছেন, রাজনৈতিক কারণে নয়, সৌজন্যবোধ থেকেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্সের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন। তিনি বলেন, ‘সকালে আমি যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি তখন স্যান্ডার্স কনভেনশনে এলেন। তিনি জানতেন, আমি বের হচ্ছি, তাই সৌজন্যবোধ থেকে আমাকে শুভেচ্ছা জানাতে এলেন। আমিও তাকে ও তার স্ত্রীকে এবং সান্তা মারথাতে রাত্রি যাপনকারী আরও এক দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছি। তার সঙ্গে আমার করমর্দন হয়েছে, এর বেশি কিছু নয়। একেই বলে সৌজন্যবোধ। এটি রাজনীতিতে জড়ানোর বিষয় নয়। কেউ যদি একে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলেন তাহলে আমি বলব তার মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া প্রয়োজন।’

স্যান্ডার্স ও পোপের সে বৈঠকের কোনও ছবি তোলা হয়নি

আরও পড়ুন: তুরস্ক সীমান্তে শরণার্থীদের ওপর গুলি ছোড়ার অভিযোগ

অন্যদিকে পোপ সম্পর্কে বলতে গিয়ে মার্কিন সংবাদমাধ্যম এপিকে স্যান্ডার্স বলেন, ‘আমি মনে করি তিনি কেবল আজকের বিশ্বের  অসাধারণ ব্যক্তিদের একজন নন বরং আধুনিক বিশ্বের ইতিহাসে অসাধারণ এক মানুষ। আমি তাকে বললাম এ পৃথিবীতে তিনি যে অবিশ্বাস্য রকমের ভূমিকা পালন করছেন তার জন্য তার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। লোভের ওপর ভিত্তি করে অর্থনীতির বদলে নৈতিকতার ভিত্তিতে অর্থনীতি গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আমরা আলোচনা করেছি।’ সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম