ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৮ মাসের শিশু উদ্ধার

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৬, ২০:৫১আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ২১:১১

শক্তিশালী একটি ভূমিকম্প প্রত্যক্ষ করেছে জাপানের দক্ষিণাঞ্চল। বৃহস্পতিবারের এ কম্পনে কমপক্ষে নয়জন নিহত হন। আহত হন হাজারখানেক মানুষ। ভেঙে যায় বহু বাড়িঘর। কিন্তু এই ধ্বংসলীলার মধ্যেও আট মাস বয়সী এক শিশুকে শুক্রবার উদ্ধার করা হয়েছে। এদিকে বিধ্বস্ত ভবনের নিচে কিছু লোকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।

বিবিসির খবরে বলা হয়েছে, জাপানে ভূমিকম্প আঘাত হানার পর উদ্ধারকর্মীরা শুক্রবার আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছেন। মাশিকি শহরের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় তাকে সুস্থ দেখা গেছে।

ভেঙে পড়া একটি ভবনের ধ্বংসাবশেষ সরানোর সময় হঠাৎ ওই শিশুকে ভবনের নিচে দেখতে পায় উদ্ধারকারী দল। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকলেও ছোট্ট এই শিশুটি আহত হয়নি। তবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মাশিকি শহরের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

ভূমিকম্পে আহত অন্তত ৪০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কম্পনের তাণ্ডবে ঘর ছেড়েছেন ৪৪ হাজারের বেশি মানুষ।

ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে কিয়ুসু দ্বীপে অবস্থিত পারমাণবিক চুল্লির কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে। এছাড়া কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

আরও পড়ুন: কামিজ পরে মন্দিরে প্রবেশ করায় আক্রমণ

১৪ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জাপানের কুমামতো ও কিয়েশু প্রদেশের ওপর দিয়ে এ ভূমিকম্প হলেও এতে পুরো জাপানই কেঁপে ওঠে।

আরও পড়ুন: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের মানবাধিকার রক্ষার বড় সমস্যা: যুক্তরাষ্ট্র

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের ইউকি শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এবং গভীর সমুদ্রের ১০ কিলোমিটার এলাকাজুড়ে।

আরও পড়ুন: বিক্ষিপ্ত সংঘর্ষে অচল কাশ্মির, বন্ধ ইন্টারনেট

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সূত্র: টেলিগ্রাফ, এনবিসি নিউজ।

/এমপি/

সম্পর্কিত
মোদি সরকারকে যে কৌশলে নতি স্বীকারে বাধ্য করলো ‘ককরোচরা’
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
১২ বছরে তৃতীয়বার পিছু হটলো মোদি সরকার
সর্বশেষ খবর
ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে লাগাম টানতে নতুন নীতিমালা 
ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে লাগাম টানতে নতুন নীতিমালা 
বস্তি থেকে বহুতল, সংশয় অনেক
বস্তি থেকে বহুতল, সংশয় অনেক
রোনালদো-পরবর্তী যুগে কোটি টাকার মার্কেটিং ঝুঁকি! 
রোনালদো-পরবর্তী যুগে কোটি টাকার মার্কেটিং ঝুঁকি! 
পাঁচ দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান 
পাঁচ দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান 
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড