দিলমা রৌসেফের অভিশংসন নিয়ে ভোটগ্রহণ

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ০৯:১৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১০:০৭

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসন হবে কিনা এ নিয়ে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি চলছে। প্রায় অর্ধেকের মতো ভোটগ্রহণ শেষে তার প্রতিপক্ষ বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিযোগ হলো ২০১৪ সালে পুনঃনির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারি হিসেবে কারসাজি করেছিলেন তিনি। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন রৌসেফ। তবে তার অভিশংসন প্রক্রিয়া নিয়ে কদিন ধরেই বিতর্ক চলছিলো, বিরোধী দলগুলো তার অভিশংসনের পক্ষে আওয়াজ তুলেছে।

পার্লামেন্টের নিম্নকক্ষে ৩৪২ ভোট অর্থাৎ দুই তৃতীয়াংশ সমর্থন পেলে প্রস্তাবটি যাবে উচ্চকক্ষ সিনেটে।

স্থানীয় সময় রবিবার রাত ১০টায় দিলমা রৌসেফের অভিশংসন নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত ৫১৩ জনের মধ্যে ২০০ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ১৫৫ জনই তাকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। এর বিপক্ষে ভোট দিয়েছেন ৪২ জন। তবে রৌসেফ এই অভিশংসন প্রক্রিয়াকে ‘বেসামরিক ক্যু’ হিসেবে আখ্যায়িত করেছেন।
আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় দুই অস্ট্রেলীয় নিহতের দাবি আল কায়েদার

এদিকে প্রেসিডেন্ট রৌসেফের অভিশংসন প্রক্রিয়ার পক্ষে-বিপক্ষে হাজার হাজার মানুষ কংগ্রেস ভবনের সামনে এবং দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করছে। পার্লামেন্টের নিম্নকক্ষে ৩৪২ ভোট অর্থাৎ দুই তৃতীয়াংশ সমর্থন পেলে প্রস্তাবটি যাবে উচ্চকক্ষ সিনেটে।

আরও পড়ুন: ইরাকে নতুন সরকার গঠনের দাবিতে বিক্ষোভ

আর প্রস্তাবটি সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেলেই কেবল প্রেসিডেন্ট দিলমা রৌসেফ স্থায়ীভাবে পদচ্যুত হবেন। সূত্র: বিবিসি বাংলা।

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৬

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম