অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭

ভারতের পাঞ্জাবের অমৃতসরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন অঞ্চলের অন্যতম পরিচিত এলজিবিটিকিউ+ ব্যক্তিত্ব, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু (মধুসূদন সান্ধু)। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অমৃতসরের ব্যস্ত লোহরকা রোডে এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভি।  

ভারতের পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় ম্যাড সান্ধু যখন লোহরকা রোড দিয়ে যাচ্ছিলেন, তখন মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর ‘গোল্ডি ঢিলোন’ নামের একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে এই খুনের দায় স্বীকার করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এই দাবির সত্যতা এবং হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য উদঘাটনে তারা নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত পুলিশ কমিশনার সিরিভেনেলা জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র ধরে অপরাধীদের ধরতে অভিযান চলছে।

ম্যাড সান্ধু ফ্যাশন ও মেকআপ ইন্ডাস্ট্রির পাশাপাশি বিভিন্ন পডকাস্ট এবং সাক্ষাৎকারে জেন্ডার বা লিঙ্গভিত্তিক অধিকার নিয়ে বেশ খোলামেলা কথা বলতেন। সমকামী হওয়ার কারণে তাকে প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নেতিবাচক মন্তব্য ও হোমোভোবিক ট্রোনিংয়ের মুখোমুখি হতে হতো। তবে তিনি কখনও নিজের পরিচয় লুকিয়ে রাখেননি, বরং সাহসী কণ্ঠে বলতেন, ‘ঈশ্বর আমাকে যেমন বানিয়েছেন, আমি তেমনই।’ 

উল্লেখ্য, গত বছর পাঞ্জাবের বাথিন্ডায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘কামাল কৌর ভাবি’র মর্মান্তিক হত্যাকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। ম্যাড সান্ধুর এই নৃশংস মৃত্যু পাঞ্জাবের কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার মহলে গভীর আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

/এসটি/ 
সম্পর্কিত
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট