দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ২১:৩৬ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২১:৩৬

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম; সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ নিহত ৩; ‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির; পুতিনের জন্মদিনে রাশিয়ার নৃশংস হামলা, ইউক্রেনে শিশুসহ নিহত ৩২; পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার সরকারে পেলেন বড় পদ; সাহিত্যে নোবেলজয়ী কে এই অ্যান কার্সন?; ক্যানসার ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে ভারতে-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে উদ্বেগ এবং উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ার কারণে বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের দাবি করা হামলায় দুই নারীসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। সৌদি জেনারল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি পাটেকারের পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ার নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ৭৫ বছর বয়সী এই অভিনেতা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রাশিয়ার এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে দেশটির ওপর অন্যতম ‘জঘন্য হামলা’ হিসেবে অভিহিত করেছেন। বুধবার চালানো এই হামলায় শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বড় পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ নামে পরিচিত জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে তার পদমর্যাদা হবে মন্ত্রীর সমতুল্য। রাজ্য সরকার গত বুধবার এই নির্দেশিকা জারি করেছে বলে জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন তিনি। তার সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

ভারতে ক্যানসার রোগীদের চিকিৎসার ব্যয় এক ধাক্কায় অনেকটা কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আমদানিকারক বা পরিবেশকদের ক্রয়মূল্যের ওপর মুনাফার সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ নির্ধারণ করার পরিকল্পনা করছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
মরক্কোতে অস্ত্র প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশ নিলো ইসরায়েল
হুথিদের বিরুদ্ধে সৌদি অভিযানে গোপনে সহায়তা করছে যুক্তরাষ্ট্র
তিন দেশের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
নোবেলজয়ী অ্যান কারসনের সাক্ষাৎকার
নোবেলজয়ী অ্যান কারসনের সাক্ষাৎকার
মরক্কোতে অস্ত্র প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশ নিলো ইসরায়েল
মরক্কোতে অস্ত্র প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশ নিলো ইসরায়েল
সাজা শুনে আদালত থেকে পালালেন আসামি
সাজা শুনে আদালত থেকে পালালেন আসামি
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ, চাইলেন বিনিয়োগ
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ, চাইলেন বিনিয়োগ
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?