তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী কিলিস শহরে আইএস-এর ছোড়া রকেট হামলায় তিন শিশুসহ চার সিরীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। আহতদের মধ্যে একজন তুর্কি এবং বাকি পাঁচজন সিরীয় নাগরিক। সোমবার সিরিয়া সীমান্তের ওপর থেকে এ রকেট হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
আরও পড়ুন: ইনশাল্লাহ বলায় নামিয়ে দেওয়া হলো বিমানযাত্রীকে
কিলিস শহরের গভর্নরের কার্যালয় থেকে বলা হয়েছে, সিরিয়ায় আইএস জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া পাঁচটি কাতিউসা রকেট কিলিস শহরে বিস্ফোরিত হয়।
আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১৩
রকেট হামলার জবাবে তুর্কি সেনারাও সীমান্তে আইএসের অবস্থান লক্ষ্য করে গোলা ছোড়ে। কিলিসে সিরীয় শরণার্থীদের ক্যাম্প রয়েছে। এর আগেও শহরটিতে সিরিয়া সীমান্ত থেকে হামলা চালানো হয়েছিল। এক লাখ ২০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়া কিলিসের আবাসিক এলাকায় চারটি রকেট আঘাত হানে বলে জানা গেছে।
আরও পড়ুন: ওআইসি’র কঠোর সমালোচনায় হিজবুল্লাহ
সিরিয়ার ছয় বছরের গৃহযুদ্ধে অন্তত আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন ১০ লক্ষাধিক মানুষ। এমন পরিস্থিতিতে দেশটির সর্বাধিক সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক। নিজ দেশে অবস্থানরত ২৭ লাখ সিরীয় নাগরিকের জন্য প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে আঙ্কারা। সূত্র: আল জাজিরা।
/এমপি/








