ওআইসি’র কঠোর সমালোচনায় হিজবুল্লাহ

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ০৯:০৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ০৯:১২

ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি)’র কঠোর সমালোচনা করেছে লেবাননের শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহ। ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলায় এ সমালোচনা করেছে দলটি।

শুক্রবার ওআইসি’র শীর্ষ সম্মেলন শেষে দেওয়া বিবৃতিতে সন্ত্রাসবাদে মদদ এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা উস্কে দেয়ার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়।

ওআইসি’র কঠোর সমালোচনায় হিজবুল্লাহ

বিবৃতিতে ইরানবিরোধী বক্তব্যও ছিল। ওআইসি’র এ বিবৃতি সর্বসম্মতভাবে গৃহীত হয়নি। ইরান এ বিবৃতিকে সমর্থন করেনি। গত ফেব্রুয়ারিতে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ওআইসি’র বিশেষজ্ঞ পরিষদের বৈঠকে এ বিবৃতির খসড়া তৈরি করা হয়। সৌদি কর্তৃপক্ষ ভিসা না দেওয়ায় ওই বৈঠকে ইরানি কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেননি।

আরও পড়ুন: সরকারি চাকরিতে দুই লক্ষাধিক জনবল নিয়োগ দেবে ভারত

ওআইসি’র এই বিবৃতি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ’র সংসদ সদস্য হাসান ফাদাল্লাহ। সিরিয়ায় এক শহীদ হিজবুল্লাহ সদস্যের জানাজা ও দাফন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এটি নাকচ করে দেন তিনি।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় দুই অস্ট্রেলীয় নিহতের দাবি আল কায়েদার

তিনি বলেন, ওআইসির বিবৃতির কোনও মূল্য বা কার্যকারিতা নেই। হিজবুল্লাহ যা বেছে নিয়েছে তাতে কোনও পরিবর্তন আসবে না। এটি কখনো হিজবুল্লাহকে সত্যের পথে চলা থেকে বিরত রাখতেও পারবে না।

ইরান কোনও কোনও আরব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে বিবৃতিতে যে অভিযোগ আনা হয়েছে তাও প্রত্যাখ্যান করেন ইরানের ঘনিষ্ঠ শিয়াপন্থী এ সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান মোহাম্মদ রাদ।

আরও পড়ুন: ইরাকে নতুন সরকার গঠনের দাবিতে বিক্ষোভ

তিনি বলেন, সৌদি আরবের চাপের মুখে ওআইসি এ ধরনের ভূমিকা গ্রহণ করেছে। সিরিয়া, ইয়েমেন, মিসর ও লেবাননে সৌদি ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সূত্র: প্রেস টিভি।

/এমপি/

সম্পর্কিত
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
সর্বশেষ খবর
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি