হরমুজ সংকট ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার হুমকি: আইইএ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ২১:১৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২১:১৮

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংকট বিশ্ব জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের ‘সবচেয়ে বড় হুমকি’ তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বৃহস্পতিবার প্রকাশিত বার্ষিক প্রধান প্রতিবেদন ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’-এ সংস্থাটি জানিয়েছে, সরবরাহ ব্যবস্থার এই ধাক্কা সামলে নেওয়ার উপায় কমে আসায় শেষ পর্যন্ত গ্রাহকদেরই চড়া মূল্য দিতে হচ্ছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, আগের জ্বালানি সংকটগুলোর মতো এটিও নিশ্চিতভাবেই এক ‘স্থায়ী ছাপ’ রেখে যাবে বলে সতর্ক করেছে আইইএ। ফেব্রুয়ারিতে হামলার পর ইরান হরমুজ প্রণালি অবরোধ এবং তেল ট্যাংকারগুলোতে হামলা শুরু করলে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়। সংকটের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে প্রণালি দিয়ে পরিবাহিত হতো, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রচেষ্টা সত্ত্বেও সেখানে সরবরাহ এখনও বিপর্যস্ত।

প্রতিবেদনের মুখবন্ধে আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল লিখেছেন, হরমুজ প্রণালি সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে, যা ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাপিয়ে গেছে।

উৎপাদক দেশগুলোর বিকল্প পথ ব্যবহার ও চীনের আন্তর্জাতিক বাজার থেকে কেনাকাটা কমানোর প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, সরকারগুলো গ্রাহকদের কিছুটা সুরক্ষা দেওয়ার জন্য মধ্যস্থতা করেছে, তবে তা সত্ত্বেও তারা উচ্চ মূল্য এবং কোনও কোনও ক্ষেত্রে সরবরাহের ঘাটতির সম্মুখীন হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অন্যান্য সুরক্ষা কবচগুলো দুর্বল হয়ে যাওয়ায় ক্রমেই প্রভাব সামলে নেওয়ার চাপ পড়ছে।

/এএ/
সম্পর্কিত
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
সর্বশেষ খবর
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৫ দেশের দূতের সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৫ দেশের দূতের সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইভাইসহ ৩ জনের মৃত্যু 
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইভাইসহ ৩ জনের মৃত্যু 
জুলাই বনাম আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
জুলাই বনাম আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
বাংলাদেশের বাজারে এলো সনির নতুন দুই ওয়্যারলেস হেডফোন
বাংলাদেশের বাজারে এলো সনির নতুন দুই ওয়্যারলেস হেডফোন
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা