বোকো হারামের ভিডিওতে অপহৃত চিবক কিশোরীরা

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৬, ১৭:০৭আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৭:০৭

নাইজেরিয়া ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সর্বশেষ প্রকাশিত ভিডিওতে অপহৃত চিবক স্কুলছাত্রীদের দেখা গেছে। ভিডিওটিতে বোকো হারাম জঙ্গিদের পেছনে মাথায় স্কার্ফ পরা দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্তত ৫০ কিশোরীকে দেখা গেছে। জঙ্গিরা এসব কিশোরীদের মুক্তির বিনিময়ে বোকো হারামের গ্রেফতারকৃত যোদ্ধাদের মুক্তি দাবি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

২০১৪ সালের এপ্রিলে জঙ্গি সংগঠনটি চিবকের উত্তরাঞ্চলের শহরের একটি স্কুল থেকে ২৭৬ কিশোরীকে অপহরণ করে। ধারণা করা হচ্ছে, অপহৃত কিশোরীদের মধ্যে এখনও ২১৯ জন জঙ্গিদের কাছে বন্দি আছে। কিশোরীদের অপহরণের পর এটি তৃতীয় ভিডিও যাতে তাদের দেখানো হয়েছে।

ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কাঁধে বন্দুক ঝোলানে এক জঙ্গি অপহৃতদের কিশোরীদের একজনের সাক্ষাৎকার নিচ্ছে। ওই কিশোরী নিজের পরিচয় দেয় মাইদা ইয়াকুবু হিসেবে। সে জানায় তাকে চিবক থেকে ধরে আনা হয়েছে। এতে ওই কিশোরী সরকারের প্রতি বোকো হারাম জঙ্গিদের মুক্তি দেওয়ার আহ্বান জানায়।

কাবাকু ভাষায় ওই কিশোরী বলে, আমি অভিভাবকদের বলতে চাই সরকারের সঙ্গে কথা বলুন যাতে আমরা মুক্তি পেয়ে বাড়ি ফিরতে পারি।  

ভিডিওতে আরেক কিশোরীকে দেখা যায় একটি শিশুকে কোলে নিয়ে। আশঙ্কা করা হচ্ছে, অনেক স্কুলছাত্রী ধর্ষণ, যৌন নিপীড়ন ও জোরপূর্বক অপহরণকারীদের সঙ্গে বিয়ে দেওয়া হতে পারে।

একই ভিডিওতে আরেকটি দৃশ্যতে দেখা যায়, মাটিতে কয়েকজনের মৃতদেহ পড়ে আছে। বোকো হারামের মতে সরকারি বিমান হামলায় এসব মেয়েরা নিহত হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে বোকো হারামের তৎপরতা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। সেই সাথে বাস্তুচ্যুত হয়েছেন আরও অন্তত ২৩ লাখ মানুষ। সূত্র: বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম