কঙ্গোতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নিহত ১৭

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৬, ১২:২০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১২:২০

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে বিক্ষোভে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। কয়েক হাজার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিক্ষোভকারীরা দেশটির রাজধানী কিনশাসার প্রধাক সড়কে ব্যারিকেড ও গাড়িতে অগ্নিসংযোগ করে। বিক্ষোভ ছত্রভঙ্গ হওয়ার পর রাস্তায় নিহতদের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভারিস্টে বোশাব জানান, বিক্ষোভকারীরা তিন পুলিশকে হত্যা করেছে। একজনকে পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।

বিক্ষোভকারীদের দাবি, নিহতের সংখ্যা অন্তত ৫০ জন। এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিরোধীদলের দাবি, প্রেসিডেন্ট কাবিলা বেশিদিন ক্ষমতায় থাকার পাঁয়তারা করছেন। তাই পরবর্তী নির্বাচনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এ সংকটে দেশটির রাজধানী কিনশাসাতে অবস্থিত স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে স্থানীয় দোকানপাটগুলো। বিবিসি।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের