সাউথ সুদানে রানওয়েতে বিমান বিধ্বস্ত, ব্যাপক হতাহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৭, ২১:২২আপডেট : ২১ মার্চ ২০১৭, ০১:২৫

সাউথ সুদানে রানওয়েতে বিমান বিধ্বস্ত, ব্যাপক হতাহতের আশঙ্কা সাউথ সুদানের ওয়াও বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ বিমান দুর্ঘটনায় অন্তত ৪৪ জন যাত্রী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনও নিহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সাউথ সুদানের সংবাদমাধ্যম ন্যাশনাল কুরিয়ার দুর্ঘটনার কয়েকটি ছবি প্রকাশ করেছে। ছবিতে ওয়াও বিমানবন্দরে বিধ্বস্ত বিমান পুড়ে যাওয়ার চিহ্ন দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় ৪৪ জন নিহত হয়ে থাকতে পারেন।

দুর্ঘটনাস্থলের কাছ থেকে বিমানবন্দরের এক শ্রমিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এখনও কারও মৃত্যু হয়নি তবে অনেকেই আহত।

দুর্ঘটনায় পড়া বিমানটির মালিক সাউথ সুপ্রিম এয়ারলাইন্স। কোম্পানিটির কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ৪৪ জন যাত্রী ছিলেন।

স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে জানান, বিমানটি রাজধানী থেকে ওয়াও বিমানবন্দরে অবতরণ করে।

দুর্ঘটনায় পড়া বিমানটি সাউথ সুপ্রিম এয়ারলাইন্সের। কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ৪৪ জন যাত্রী ছিলেন।

বার্তা সংস্থা এএফপিকে এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় পড়া বিমানের অন্তত ১৩ জন যাত্রী বেঁচে গেছেন। তবে স্থানীয় রেডিও জুবা জানিয়েছে, বিমান থেকে ৯জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানটির কর্মকর্তা জেমস ডিমো ডেং বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, দুর্ঘটনায় আহত ১৭-১৮জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম