তাঞ্জানিয়ায় স্কুলবাস গিরিখাতে পড়ে শিক্ষার্থীসহ নিহত ৩৫

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৭, ২১:০২আপডেট : ০৬ মে ২০১৭, ২১:০৪

তাঞ্জানিয়ায় স্কুলবাস গিরিখাতে পড়ে শিক্ষার্থীসহ নিহত ৩৫ তাঞ্জানিয়ার একটি স্কুলের মিনিবাস দুর্ঘটনায় পড়ে ৩২ স্কুলশিশুসহ অন্তত ৩৫জন নিহত হয়েছেন। শনিবার দেশটির পর্যটন এলাকা আরুশাতে এ দুর্ঘটনা ঘটে। স্কুলবাসটি সড়কের পাশে গিরিখাতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

টেলিফোনে আরুশা আঞ্চলিক পুলিশ কমান্ডার চার্লস মকাম্বু বলেন, বৃষ্টির সময় পাহাড়ী এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় স্কুলবাসটি দুর্ঘটনায় পড়ে। আমরা এখনও দুর্ঘটনাটি তদন্ত করছি। কারিগরি ত্রুটি নাকি চালকের ভুলে দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, কারাতু জেলার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের সঙ্গে দুই শিক্ষক ও গাড়ির চালকও নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীদের বয়স ১২-১৩ বছর। তারা লাকি ভিনসেন্ট প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। আরেকটি স্কুল ভ্রমণের জন্য রওনা হয়েছিল।

দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি দুর্ঘটনাটিকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করে একটি বিবৃতি দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৪-২০১৬ সাল পর্যন্ত তাঞ্জানিয়ায় সড়ক দুর্ঘটনায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের