দক্ষিণ আফ্রিকায় স্বর্ণখনিতে আটকে পড়েছেন ৯৫০ শ্রমিক

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৫

দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রায় ৯৫০জন শ্রমিক আটকা পড়েছেন। ওয়েলকম শহরের কাছে বেয়াট্রিক্স স্বর্ণ খনিতে বৃহস্পতিবার এই শ্রমিকরা আটকা পড়েন। তবে খনির মালিক জানিয়েছেন, শ্রমিকদের জীবন নিয়ে আশঙ্কা করার মতো কিছু নাই। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকায় স্বর্ণখনিতে আটকে পড়েছেন ৯৫০ শ্রমিক

সিলভানি-স্টিলওয়াটার নামের ওই খনি কোম্পানি জানায়, বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাতের শিফটে কাজ করা শ্রমিকদের খনির ভেতর থেকে বের করে নিয়ে আসা যায়নি।

টেলিফোনে কোম্পানিটির মুখপাত্র জেমস ওয়েলস্টেড জানান, আমরা উদ্ধারকর্মীদের নিচে পাঠিয়েছি। সব শ্রমিকদের সংখ্যা জানা গেছে এবং যত দ্রুত সম্ভব তাদের বের করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

মুখপাত্র আরও বলেন, সব শ্রমিকরাই ভালো আছে। আমরা তাদের খাবার ও পানি সরবরাহ করছি।

ওয়েলস্টেড আরও জানান, খনির গভীরতা নিশ্চিত করা যাচ্ছে না। খনিটির ২৩টি ধাপ রয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে পুরো খনির গভীরতা ১ হাজার মিটার পর্যন্ত। দুপুর পর্যন্ত ৬৫জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৯৫০জন আটকা রয়েছেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৌশলীরা জরুরি জেনারেটর চালু করতে হিমশিম খাচ্ছেন। ফলে খনির লিফট চালু করা কঠিন হয়ে পড়েছে।

দক্ষিণ আফ্রিকার খনি ও নির্মাণ শ্রমিকদের ইউনিয়ন অ্যাএমসিইউ জানিয়েছে, খনিতে আটকেপড়া শ্রমিকরা স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের