মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ছদ্মবেশধারীদের হামলা

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ১৭:৩৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৭:৩৯

সন্ত্রাসীরা শান্তিরক্ষী হিসেবে আফ্রিকার দেশ মালিতে মোতায়েন করা জাতিসংঘের সৈন্যসহ ফরাসি সেনাদের ওপর হামলা করেছে। ওই হামলায় একজনের নিহত হওয়ার পাশাপাশি কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে হামলাকারীরা, শান্তিরক্ষীদের ছদ্মবেশ ধারণ করে তিম্বুকতু বিমানবন্দরের কাছে থাকা দুই ঘাঁটিতে শনিবার ওই হামলা চালিয়েছে। স্বাধীনতার দাবিতে দেশটিতে তুয়ারেগ বিদ্রোহীরা সক্রিয় থাকলেও শনিবারের হামলার দায় স্বীকার করেনি। মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর  ছদ্মবেশধারীদের হামলা

হামলাকারীরা জাতিসংঘের নীল রঙের হেলমেট এবং জাতিসংঘের চিহ্ন অংকিত গাড়িতে করে সেখানে উপস্থিত হয়েছিল । ওই হামলায় রকেট লঞ্চার ও গাড়ি বোমা ব্যবহার করা হয়েছে।  হামলা চলাকালে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সেসময় জাতিসংঘের একজন সেনাসদস্য নিহত হয়েছেন। আর বারো জনেরও বেশি সেনাসদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে কয়েকজন ফরাসি সেনা।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীরা দফায় দফায় রকেট হামলা চালিয়েছে। হামলার সময় তাদের নিয়ে যাওয়া গাড়ি বোমাগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপর গাড়ি বোমাটিকে থামানো গেছে। ৫ জন গুরুতরভাবে আহত হলেও, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সাবেক ফরাসি উপনিবেশ মালিতে সরকারি বাহিনী ও  জাতিসংঘের বাহিনীর ওপর হামলা চালানো নিয়মিত ঘটনা। দেশটিতে জাতিসংঘের পাশাপাশি ফরাসি সেনাও মোতায়েন করা রয়েছে।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, হামলার ওই ঘটনাটি অভাবিত।  সরকারি আরেকটি সূত্র জানিয়েছে, ‘আমরা এমন হামলা আগে কখনও দেখিনি।’ শনিবারের ওই হামলার আগ পর্যন্ত গত ৫ বছরে জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট ১৬২ জন দেশটিতে নিহত হয়েছেন। আর এ বছর নিহত হয়েছেন, মোট ৭ জন।

২০১৩ সালে স্বাধীনতার দাবিতে তুয়ারেগদের অভ্যুত্থানের পর থেকে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করা রয়েছে। দেশটিতে ১১ হাজার সেনা ও দেড় হাজারেরও বেশি পুলিশ শান্তিরক্ষার কাজ করছেন। বিবিসি লিখেছে, মালিতে চলা শান্তিরক্ষা কার্যক্রমকেই জাতিসংঘের সবচেয়ে কঠিন অভিযান মনে করা হয়।

/এএমএ/
সম্পর্কিত
পূর্ণ সূর্যগ্রহণে নামবে অন্ধকার, দেখা মিলবে বিরল সূর্যাস্ত
এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে নতুন নৌবহর পাঠাচ্ছে চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যে নদীকে বলা হয় ফ্লাই-ফিশিংয়ের আধ্যাত্মিক ঠিকানা
যে নদীকে বলা হয় ফ্লাই-ফিশিংয়ের আধ্যাত্মিক ঠিকানা
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
ট্রাম্পের গোপনে প্লেন বদল, ইসরায়েলি গোয়েন্দা তথ্যে আস্থা ছিল না সিআইএর
ট্রাম্পের গোপনে প্লেন বদল, ইসরায়েলি গোয়েন্দা তথ্যে আস্থা ছিল না সিআইএর
‘আমার জীবনে বিদ্যুতের এত খারাপ অবস্থা দেখিনি’
‘আমার জীবনে বিদ্যুতের এত খারাপ অবস্থা দেখিনি’
সর্বাধিক পঠিত
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ