ডিআর কঙ্গোতে সহিংসতা থেকে পালাতে গিয়ে নৌকাডুবিতে নিহত অন্তত ৪০

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৮, ২০:৪৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ২০:৪৫

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সহিংসতা থেকে নৌকায় পালানোর সময় ঝড়ের কবলে পড়ে অন্তত ৪০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ডিআর কঙ্গোতে সহিংসতা থেকে পালাতে গিয়ে নৌকাডুবিতে নিহত অন্তত ৪০

দক্ষিণ উবাঙ্গি প্রদেশের ভাইস-গভর্নর জিন বাকাটয়ি বলেন, বুধবার রাত পর্যন্ত আমরা ৪০ জনের লাশ উদ্ধার করেছি। নিহতের সংখ্যা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কারণ অনেক লাশ পানিতে ভেসে গেছে।

এএফপি জানায়, এসব মানুষেরা উবাঙ্গি নদী পার হয়ে প্রতিবেশী দেশ রিপাবলিক কঙ্গোতে যাওয়ার চেষ্টা করছিলেন। ভাইস গভর্নর জানান, ডিআর কঙ্গোর সেনাদের সঙ্গে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর লড়াই থেকে বাঁচতে পালাচ্ছিলেন এসব মানুষ। এই ঘটনা ঘটেছে কঙ্গোর প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে। রবিবার এখানে সেনা অবস্থানে হামলা চালানো হয়েছিল। এতে অনেক সেনা আহত হন।

চার প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, তারা দুই সেনা ও চার হামলাকারীর লাশ দেখেছেন।

রবিবারের হামলার পর সোমবার অতিরিক্ত সেনারা সেখানে পৌঁছায়। এতে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন বলে জানান ভাইস গভর্নর।

২০০৯ সালে কঙ্গো অঞ্চলে এনিলি আদিবাসী গোষ্ঠীর বিদ্রোহে সংঘাত শুরু হয়। এ পর্যন্ত সেখানে সংঘাতে ২৭০ জন নিহত ও প্রায় ২ লাখ মানুষ গৃহহারা হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে