মিসরে ৭১৯ বন্দিকে মুক্তি দিলেন সিসি

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ১১:০৮আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১১:০৯

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দেশটির কারাগারে থাকা ৭১৯ জন বন্দিকে ক্ষমা প্রদান করেছেন। তার নির্দেশের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বন্দিদের মুক্তি দিয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

মিসরে ৭১৯ বন্দিকে মুক্তি দিলেন সিসি

খবরে বলা হয়েছে, মিসরের ১৯৫২ সালের বিপ্লবের ৬৬তম বার্ষিকী উপলক্ষে এসব বন্দিদের ক্ষমা করেন সিসি। মুক্তি পাওয়া ৭১৯ বন্দির মধ্যে ২০২ জনকে পূর্ণাঙ্গ ক্ষমা এবং ৫১৭ জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে ৩৩২ জন বন্দিকে ক্ষমা করেছিলেন মিসরের প্রেসিডেন্ট। ‘অবৈধ বিক্ষোভে’ অংশ নেওয়া এসব অ্যাক্টিভিস্টরা কয়েক বছর ধরে কারাগারে ছিলেন।

২০১৬ সালে আল-সিসি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির বিক্ষোভবিরোধী আইন সংশোধন এবং তার শাসনের বিরুদ্ধে বিক্ষোভকারী তরুণদের কারামুক্তি দেওয়ার।

২০১২ সালের ৩০ জুন মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। এর এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান জেনারেল সিসি। প্রতিবাদে মুরসি সমর্থকরা রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ব্রাদারহুডের প্রায় হাজারখানেক নেতাকর্মী।

অভ্যুত্থানে সমর্থন দেয় ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সেনাবাহিনী ক্ষমতা দখলের পর ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়। মৃত্যুদণ্ড দেওয়া হয় দলটির প্রায় হাজারখানেক নেতাকর্মীকে। গ্রেফতার করা হয় কয়েক হাজার মুরসি সমর্থককে। কারাগারে পাঠানো হয় মোহাম্মদ মুরসিকে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম