তিউনিসিয়ায় নারীর আত্মঘাতী হামলা, আহত ৯

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৮, ২১:২৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২১:২৮
image

সোমবার (২৯ অক্টোবর) তিউনিসিয়ার রাজধানী তিউনিসের হাবিব বৌরগুইবা অ্যাভেনিউতে অবস্থিত শপিং সেন্টারের সামনে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এক নারী। হামলাকারী নিজে মারা গেলেও এখন পর্যন্ত অন্য কারওর মৃত্যুর খবর পাওয়া যায়নি। হামলার ঘটনায় আহত হয়েছে ৯ জন। এদের মধ্যে আট জনই পুলিশ সদস্য। রেডিও মোজাইক এফএমের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংশ্লিষ্ট নারী হাতে বানানো গ্রেনেড ব্যবহার করেছিল হামলার চালানোর জন্য। তিউনিসিয়ায় নারীর আত্মঘাতী হামলা, আহত ৯

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সফিন জাগ জানিয়েছেন, সোমবার (২৯ অক্টোবর) ৩০ বছর বয়সী ওই নারী লি পামারিয়াম শপিং সেন্টারের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। আহত পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিককে চিকিৎসার জন্য সামরিক হাসপাতাল ও চার্লস নিকোল হাসপাতালে পাঠানো হয়েছে।

রেডিও মোজাইক ফেসবুকে হামলাকারীর মৃত দেফের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, হামলাকারী নিকাব, কালো ট্রাউজার, গোলাপি টপস ও কালো জ্যাকেট পরিহিত ছিল। বিস্ফোরণে তার শরীরের বাম দিক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে রাস্তায় পড়ে আছে।

এই হামলার দায় স্বীকার করে এখনও কেউ বিবৃতি দেয়নি।

আল জাজিরা জানিয়েছে, ২০১৫ সালে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হামলায় ১২ প্রেসিডেন্সিয়াল গার্ডের মৃত্যুর পর থেকে আফ্রিকার দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম