লিবিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪০ অভিবাসী নিহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ২১:০২আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:০৪

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ৪০ জন অভিবাসী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে নৌকাডুবির কারণে পানিতে ডুবে অভিবাসীদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। লিবিয়ার কোস্টগার্ড ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

ফাইল ছবি

লিবিয়া কোস্টগার্ডের এক মুখপাত্র আইয়ুব গাসিম জানান, একশিশুসহ অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার দূরে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর খোমস থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

মুখপাত্র জানান, অন্তত ৬৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এদের বেশিরভাগই সুদানের নাগরিক। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার এক মুখপাত্র চার্লি ইয়াক্সলে জানান, ধারণা করা হচ্ছে অন্তত ৪০ জন নিখোঁজ বা মারা গেছেন।

অ্যালার্ম ফোন নামের একটি সহায়তাকারী সংস্থা জানিয়েছে, নৌকাতে ভূমধ্যসাগর পাড়ি দিতে যাওয়া প্রায় ১০০ জন অভিবাসী ছিলেন। তাদের ডুবে যাওয়ার নৌকার এক অভিবাসী ফোনে জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ। লোকজন কাঁদছে ও চিৎকার করছে। অনেক মানুষ মারা গেছে।

লিবিয়ার কোস্টগার্ড জানিয়েছে, আগস্টে এ পর্যন্ত কয়েকশ অভিবাসীকে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধা দেওয়া হয়েছে।

আফ্রিকার অভিবাসী ও শরণার্থীদের ইউরোপ পাড়ি দেওয়ার ক্ষেত্রে লিবিয়া গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর চলমান বিশৃঙ্খলার সুযোগে মানবপাচারকারীরা লিবিয়া থেকে ইউরোপে নৌকা ও জাহাজে অভিবাসীদের পাচার করছে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী