বংশ সংস্কৃতির সুবিধাভোগ ও দুর্নীতির সমালোচনা পোপ ফ্রান্সিসের

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

ক্যাথলিক ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মাদাগাস্কার সফরে বংশ সংস্কৃতির সুবিধা ও দুর্নীতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই দুটো কারণে অল্প কয়েকজন মানুষ বিত্তশালী হয়ে উঠছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ চরম দারিদ্র্যে পতিত হচ্ছে। রবিবার মাদাগাস্কারে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বংশ সংস্কৃতির সুবিধাভোগ ও দুর্নীতির সমালোচনা পোপ ফ্রান্সিসের

পোপ ফ্রান্সিস বলেন, বংশ সংস্কৃতির কারণে এদের সংশ্লিষ্টরাই সুবিধাভোগ করছে এবং বাকিরা বাদ পড়ছে। ফলে বাকিরা নিজেদের জীবন মানের উন্নতি ঘটানোর সুযোগ থেকেই যে বঞ্চিত হচ্ছে তা নয়, তারা আরও প্রান্তিক হয়ে পড়ছে।

পোপ আরও বলেন, যখন আমরা 'পরিবারকে' সঠিক ও ভাল’র বিবেচনা করার নির্ধারক মানদণ্ডে পরিণত করি তখন আমরা অধিকার ও বর্জনের সংস্কৃতি প্রতিষ্ঠা করি, যা সুবিধাভোগের সংস্কৃতি: পক্ষপাতিত্ব ও অনুকূল্য প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয়। যার ফলে আসে দুর্নীতি।

গাড়ির বহর নিয়ে যাওয়ার সময় পোপ দেখতে পান সড়কের পাশে মানুষ কাজ করছে নোংরা পরিবেশে। কিন্তু কয়েক মিনিট পরেই তিনি দেখতে ইউরোপীয় ঘরানার বাড়ি, যাতে রয়েছে বাগান ও সুইমিংপুল। এসব কথা তুলে ধরে তিনি বলেন, যখন আমরা চারপাশে তাকাই তখন কত নারী ও পুরুষ, তরুণ ও শিশু দুর্ভোগ ও কষ্টে আছে।

পোপ ফ্রান্সিস সাব-সাহারা আফ্রিকা অঞ্চলের তিনটি দেশ সফরে রয়েছে। মোজাম্বিক সফর শেষে তিনি মাদাগাস্কার এসেছেন। সোমবার তিনি মৌরিতাস যাবেন।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী