আততায়ীর হামলা থেকে বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২০, ১৯:২৪আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৯:২৬

সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদক আততায়ীর হামলা থেকে বেঁচে গেছেন। সোমবার সকালে তার গাড়িবহর আততায়ীর হামলার মুখে পড়েছিল। দেশটির নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

আততায়ীর হামলা থেকে বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানী খার্তুমের উত্তরে কোবার সেতু এলাকা পার হওয়ার পর সড়কে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ফেসবুকে এক বিবৃতিতে হামদক জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।

সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে তার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার কথা তুলে হামদক আরও বলেন, শান্তিপূর্ণ পদক্ষেপের মাধ্যমে বিপ্লকে সুরক্ষা দেওয়া হচ্ছে একটি উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদি শান্তির জন্য।

যা ঘটেছে তাতে পরিবর্তনের উদ্যোগ থামবে না বলেও উল্লেখ করেন তিনি।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান