তিউনিসিয়া লকডাউন, দরিদ্রদের ঋণ পরিশোধ স্থগিত

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২০, ১০:৩১আপডেট : ২১ মার্চ ২০২০, ১০:৩১

তিউনিসিয়ায় করোনা ভাইরাসের বিস্তাররোধে সাধারণ লকডাউন জারি করা হয়েছে। এর ফলে মানুষের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

তিউনিসিয়া লকডাউন, দরিদ্রদের ঋণ পরিশোধ স্থগিত
উত্তর আফ্রিকার দেশটিতে এখন পর্যন্ত ৫৪ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। এরই মধ্যে দেশটি ক্যাফে, রেস্তোরাঁ ও মসজিদ বন্ধ ঘোষণা করেছে।
ব্যাংক সূত্রের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, দরিদ্রদের জন্য আগামী ছয় মাস ঋণ পরিশোধ স্থগিত রাখবে তিউনিসিয়ার ব্যাংকগুলো। ভাইরাসের প্রভাবে সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহযোগিতার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ বলেন, ভয় বা আতঙ্কের কিছু নেই। রাষ্ট্র আপনাদের পাশে আছে। আমি তিউনিসিয়ার জনগণকে বাসায় থাকার ও শুধু জরুরি প্রয়োজনে বের হওয়ার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্র খাবার ও স্বাস্থ্য ও নিরাপত্তার মতো জরুরি সেবা প্রদান করবে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম