নৌকাডুবিতে ইউরোপগামী ১৪০ অভিবাসীর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০২০, ২২:৪১আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:৪২

ইউরোপগামী একটি নৌকাডুবিতে অন্তত ১৪০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসীবিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, সেনেগাল উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকায় প্রায় ২০০ অভিবাসী ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

নৌকাডুবিতে ইউরোপগামী ১৪০ অভিবাসীর মৃত্যু

আইওএম জানায়, শনিবার সেনেগাল উপকূলের বৌর শহর ছেড়ে যাওয়ার পর নৌকাটিতে আগুন ধরে এবং পরে তা ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, অভিবাসীদের নিয়ে নৌকাটি স্পেনের ক্যানারি আইল্যান্ড হয়ে ইউরোপে পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। এই রুট ২০১৮ সাল থেকে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছার জনপ্রিয় হয়ে উঠেছে।

জাতিসংঘ জানিয়েছে, এটি ২০২০ সালে নৌকাডুবিতে অভিবাসীদের মৃত্যুর সবচেয়ে ভয়াবহ ঘটনা।

স্পেন সরকারের তথ্য মতে, এই বছর ক্যানারি আইল্যান্ডে পৌঁছেছেন ১১ হাজারের বেশি অভিবাসী। গত বছরের তুলনায় এই সংখ্যা ছিল ২ হাজার ৫৫৭ জন। 

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি