তীর থেকে সরেছে সুয়েজ খালে আটকে পড়া জাহাজটি

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২১, ১৮:০৪আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৮:০৪
image

দুনিয়ার ব্যস্ততম নৌপথটি প্রায় এক সপ্তাহ ধরে আটকে রাখার পর তীর থেকে সরেছে সুয়েজ খালে আটকে পড়া জাহাজ এভার গিভেন। কর্মকর্তারা জানিয়েছেন চারশ’ মিটার দীর্ঘ জাহাজটি প্রায় ৮০ শতাংশ ঠিক জায়গায় ফিরে এসেছে। জাহাজটি সচল করার বাকি কাজ সোমবার আরও পরের দিকে শুরুর কথা রয়েছে। তবে উদ্ধার তৎপরতায় নিয়োজিত একটি কোম্পানির প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, কাজ শেষ করা খুব সহজ হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

‘এমভি এভার গিভেন’ নামে ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত, দুই লাখ টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরের দিকে যাওয়ার সময় আড়াআড়িভাবে আটকে পড়ে। জাহাজটির মালিকপক্ষ জানিয়েছে, জোরালো বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি আটকে পড়ে। এতে ওই এলাকায় দীর্ঘ জাহাজ জট তৈরি হয়। 

আটকে পড়া জাহাজটি আংশিকভাবে সরে যাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যে খাল দিয়ে অন্য জাহাজ চলাচল শুরু হবে বলে আশা তৈরি হয়েছে। সুয়েজ খাল কর্তৃপক্ষ এবং ডাচ কোম্পানি স্মিথ স্যালভেজ এর উদ্ধার কর্মীরা টাগ বোট ব্যবহার করে তীরে আটকে পড়া জাহাজটি আবারও খালের পানিতে ফিরিয়ে এনেছে। টাগ বোটের পাশাপাশি ড্রেজার দিয়ে তীরের মাচটি খনন করা হয়। খাল কর্তৃপক্ষ জানিয়েছে, জোয়ার আসার পর জাহাজটি সরিয়ে নেওয়ার কাজ আবারও শুরু হবে।

জাহাজটি সচল হওয়ার পরই খালের প্রশস্ত অংশে অপেক্ষমান অন্য জাহাজগুলির চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত মোট ৩৬৭টি জাহাজ অপেক্ষায় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন জাহাজ জট শেষ হতে প্রায় সাড়ে তিন দিন লাগবে।

সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি বলেছেন, ‘আজ (সোমবার) দুপুর থেকে জাহাজ পরিবহন শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেন, ‘আমরা একটা সেকেন্ডও নষ্ট করবো না।’

তবে উদ্ধার তৎপরতায় নিয়োজিত স্যালভেজ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ডাচ পাবলিক রেডিওকে বলেছেন, অভিযান শেষ হওয়ার এখনও অনেক বাকি। পিটার বেরডোওস্কি বলেন, ‘আমরা নাড়াতে পেরেছি, সেটা ভালো খবর। কিন্তু এখন বলতে পারছি না এটা এখন খুব সহজ কাজ।’ তিনি ব্যাখ্যা করে বলেন, উচ্চ-চাপের পানি ব্যবহার করে জাহাজটির নিচে আটকে পড়া বালু সরানো হবে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলে জাহাজ থেকে কন্টেইনার সরাতে হবে তাতে আরও বেশ খানিকটা সময় লাগবে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী