মালিতে ফ্রান্সের বিমান হামলায় ১৯ বেসামরিক নিহত: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২১, ২২:৪৫আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৪৫
image

জাতিসংঘের এক তদন্তে দেখা গেছে গত ৩ জানুয়ারি মালির মধ্যাঞ্চলে ফ্রান্সের চালানো বিমান হামলায় অন্তত ১৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা রয়েছে। তবে ওই প্রতিবেদন ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে প্যারিস। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এই বছরের শুরুতে মালির মোপতি অঞ্চলের বাউন্তি নামের একটি দুর্গম গ্রামে অভিযান চালায় ফরাসি যুদ্ধবিমান। স্থানীয় বাসিন্দাদের দাবি বেসামরিক মানুষ উপস্থিত থাকা একটি বিয়ের অনুষ্ঠানে ওই অভিযান চালানো হয়।

তবে ওই অভিযানের পর ফ্রান্সের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় আকাশ দিয়ে নজরদারি চালানোর সময় ওই স্থানে ৩০ জন বিদ্রোহী যোদ্ধাকে চিহ্নিত করা হয়। এছাড়া সেদিন ওই গ্রামে কোনও বিয়ের অনুষ্ঠান ছিলো না বলেও দাবি করে প্যারিস।

পরে এই ঘটনায় তদন্ত শুরু করে মালির জাতিসংঘ মিশন। ওই তদন্ত প্রতিবেদনের একটি সারাংশ হাতে পেয়েছে এএফপি। এতে বলা হয়েছে, সেদিন বিয়ের অনুষ্ঠানই চলছিলো। আর এই উপলক্ষে সেখানে প্রায় একশ’ বেসামরিক মানুষ সেখানে জমায়েত ছিলো। তদন্তে দেখা গেছে হামলায় ১৯ জন বেসামরিক মানুষ এবং সেখানে উপস্থিত তিন জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়। সশস্ত্র ব্যক্তিরা আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী কারিতা সারমা গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

১১৫ জন ব্যক্তির সাক্ষাৎকার এবং প্রায় একশ’টি টেলিফোন সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের তদন্ত দল। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় আক্রান্ত হওয়া গ্রুপটির বড় অংশই বেসামরিক নাগরিকদের সমন্বয়ে তৈরি হয়েছিলো, যারা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সুরক্ষিত।

উল্লেখ্য, ২০১৪ সালের আগস্ট থেকে আফ্রিকায় ৪ হাজার ৫০০ সেনা মোতায়েন রেখেছেন ফ্রান্স। পশ্চিম আফিক্রার বুরকিনা ফাসো, মালি, মরিশানিয়া, নাইজার ও শাদে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে তারা।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম