রুশ স্পুটনিক ভ্যাকসিনের লক্ষাধিক ডোজ পেলো লিবিয়া

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০২১, ২১:৩৭আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২১:৩৭

রাশিয়ার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-এর প্রথম চালান পেলো লিবিয়া। রবিবার ত্রিপোলির মিতিগা বিমানবন্দরে ১ লাখের বেশি ভ্যাকসিন ডোজ পৌঁছায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

এই ভ্যাকসিন এমন সময় পৌঁছালো যখন দেশটিতে সহস্রাধিক নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংঘাতে জর্জরিত দেশটির স্বাস্থ্যখাত করোনা মহামারিতে আরও ভেঙে পড়েছে।

রুশ ভ্যাকসিন পাওয়ার পর লিবিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আব্দুল হামিদ বেইবাহ এক টুইট বার্তায় লিখেছেন, এটি বৃষ্টির প্রথম ফোঁটা। আল্লাহকে ধন্যবাদ, আমরা করোনা ভ্যাকসিনের প্রথম চালান আনতে পেরেছি।

তিনি আরও লিখেছেন, বাকি ভ্যাকসিন চালানও আসবে।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কার্গো বিমান থেকে ভ্যাকসিন আনলোড করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। বলা হয়েছে, বিতরণের আগে মন্ত্রণালয়ের গুদামে নেওয়া হবে।

ফেব্রুয়ারিতে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য ইলেক্ট্রনিক নিবন্ধন কর্মসূচি চালু করে দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। তবে এখন পর্যন্ত কতজন নিবন্ধন করেছেন তা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। দেশটির মোট জনসংখ্যা সাড়ে ছয় কোটি।

লিবিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৬৮৪ জনের।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ