ডিআর কঙ্গোর দুই গ্রামে হামলা, নিহত অন্তত ৫০

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২১, ১৫:২১আপডেট : ০১ জুন ২০২১, ১৫:২১
image

ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর) পূর্বাঞ্চলের দুইটি গ্রামে রাতভর চালানো হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তা ও পর্যবেক্ষকেরা। স্থানীয় কর্মকর্তারা এই হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সকে (এডিএফ) দায়ী করেছেন।  তবে এখন পর্যন্ত কেউ এই হামলার  দায় স্বীকার করেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ডিআর কঙ্গোর সেনা মুখপাত্র জুলস নগঙ্গো জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের বোগা এবং তাচাবি গ্রামে হামলা চালায় এডিএফ যোদ্ধারা। গ্রাম দুইটি ইতুরি এবং উত্তর কিভু প্রদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই এলাকায় এডিএফ সক্রিয় বলে বিশ্বাস করা হয়।

স্থানীয় সম্প্রদায়ের এক নেতা জানিয়েছেন হামলায় আক্রান্তদের মধ্যে শিশু এবং বয়স্করাও রয়েছেন। স্থানীয় আইন প্রণেতা গ্রাসিয়েন ইরাকান জানিয়েছেন, নিহতের সংখ্যা অন্তত ৬০ জন। তিনি বলেন, ‘আক্রান্তদের সরিয়ে নিতে সাতটি ট্রাক এসেছে-এটা ভয়াবহ পরিস্থিতি। এখনও মৃতদেহ খোঁজা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। আহত অনেকেই এখনও জঙ্গলে লুকিয়ে আছে।’

বোগা গ্রামের দুই কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা বাস্তুচ্যুত মানুষদের শিবিরে হামলা চালায়। বোগায় এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ পাওয়া গেছে। তবে এই কর্মকর্তারা সরাসরি এডিএফ যোদ্ধাদের দায়ী করতে রাজি নন। তারা জানান ওই অঞ্চলে গোষ্ঠীগত সংঘাত রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ