কেনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ১৭ সেনা নিহত

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ২১:২৫আপডেট : ২৪ জুন ২০২১, ২১:২৬

কেনিয়ায় একটি সামরিক হেলিক্প্টার বিধ্বস্ত হয়ে ১৭ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৬ জন। তারা প্রশিক্ষণের জন্য রওনা হলে রাজধানী নাইরোবির উপকণ্ঠে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার এমআই-১৭১ই মডেলের হেলিকপ্টার কাজিয়াদো কাউন্টির ওআই তেপেসিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর সেখানে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের বের করে আনেন উদ্ধারকর্মীরা।

আহত আরোহীদের উদ্ধার করে নাইরোবির প্রতিরক্ষা বাহিনী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত তথ্য দেয়নি কেনিয়ার সামরিক বাহিনী। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ২৩ জন সেনা সদস্য অব্স্থান করছিলো। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এবিসি নিউজ

/এলকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি