মৃত্যুদণ্ড বাতিল করছে সিয়েরা লিওন

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০২১, ০৭:৪৩আপডেট : ২৫ জুলাই ২০২১, ০৭:৪৯

আফ্রিকার দেশ সিয়েরা লিওনে মৃত্যুদণ্ডের সাজা বাতিলের পক্ষে ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। এই মহাদেশটির ২৩ তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের পদক্ষেপ নেয়া হয়েছে। সিয়েরা লিওনের পার্লামেন্টের এ সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

শুক্রবার পার্লামেন্টের অধিকাংশ সদস্য মৃত্যুদণ্ডের সাজা বাতিলের বিপক্ষে ভোট দেয়। সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বাও শিগগিরই এই বিলে স্বাক্ষর করবেন বলে আশা করা যাচ্ছে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হবে।

সিয়েরা লিওনে সর্বশেষ মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রায় ২০ বছর আগে। দেশটিতে ১৯৯৮ সালে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। উপনিবেশিক আমলের আইনে এতদিন মৃত্যুদণ্ডের মতো শাস্তি কার্যকর ছিল। 

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল পার্লামেন্ট ও সুশীল সমাজকে ধন্যবাদ জানান দেশটির ইনস্টিটিউট ফর লিগ্যাল রিসার্চ অ্যান্ড এডভোকেসি ফর জাস্টিস (আইএলআরএজে)-এর প্রতিষ্ঠাতা বাসিতা মাইকেল। মূলত, মানবাধিকার কর্মীদের সমালোচনার মুখেই এই শাস্তি বাতিল হতে যাচ্ছে।

এর আগে আফ্রিকার আরও দুটি দেশ মৃত্যুদণ্ড আইন বাতিল করে। গত এপ্রিলে দক্ষিণ-পূর্ব আফ্রিকার মালাভি মৃত্যুদণ্ড আইন বিলুপ্তর ঘোষণা দেয়। মধ্য আফ্রিকার দেশ চাদও একই ধরনের সিদ্ধান্ত নেয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২০ সাল পর্যন্ত বিশ্বের অন্তত ১০৮টি দেশে মৃত্যুদণ্ড আইন বিলুপ্ত হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
আশুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি