ইথিওপিয়ায় এক লাখ শিশুর মৃত্যুর আশঙ্কা

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০২১, ২০:৪৮আপডেট : ৩০ জুলাই ২০২১, ২০:৪৮
image

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা জানিয়েছে, ইথিওপিয়ার সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলের এক লাখেরও বেশি শিশু আগামী এক বছরের মধ্যে ক্ষুধার কারণে মারা যেতে পারে। সংস্থাটির মুখপাত্র মারজিয়ে মারকাদো জানিয়েছেন, টাইগ্রে এলাকায় প্রতি দুই জন গর্ভবতী বা দুধ পান করানো মায়ের মধ্যে একজনই মারাত্মক অপুষ্টির শিকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইউনিসেফ মুখপাত্র মারজিয়ে মারকাদো জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের সবচেয়ে খারাপ আশঙ্কা হলো শিশুদের স্বাস্থ্য এবং মঙ্গল নিশ্চিত করা।’ ইউনিসেফের এই বিবৃতি নিয়ে ইথিওপিয়ার সরকারি কর্তৃপক্ষ বা টাইগ্রে অঞ্চলের বিদ্রোহীদের তরফ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

২০ মাস বয়সী আমানুয়েল মেরহাওয়ের মতো শিশুরাই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। টাইগ্রে অঞ্চলের এই শিশুটির ওজন স্বাভাবিকের চেয়ে এক তৃতীয়াংশ কম। মারাত্মক অপুষ্টির শিকার শিশুটিকে এখন নাকের ছিদ্র দিয়ে সাপ্লিমেন্টারি খাবার দিলেও তার বমি হয়ে যাচ্ছে। তার পুরো শরীরে মারাত্মক অপুষ্টির লক্ষণ রয়েছে। তার মা ব্রিকতি জেবরিওয়েত জানান, তার বুকের দুধ শুকিয়ে গেছে।

দাতা সংস্থাগুলো জানিয়েছে, প্রতিমাসে মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত চার হাজার শিশুকে চিকিৎসা দিতে ব্যবহৃত সামগ্রী শেষ হয়ে আসছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম