টাইগ্রে-সুদান সীমান্তের নদীতে ভাসছে মরদেহ

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ২২:০৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২:০৪
image

সুদানের এক কর্মকর্তা জানিয়েছেন, কাসালা প্রদেশের সীমান্তবর্তী একটি নদীতে প্রায় ৫০টি মৃতদেহ ভেসে আসতে দেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রতিবেশি ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চল থেকে এসব মৃতদেহ ভেসে আসছে বলে ধারণা করা হচ্ছে। সুদান সীমান্তে কর্মরত ইথিওপিয়ার দুই স্বাস্থ্যকর্মীও সেইতিত নদীতে মরদেহ দেখার কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইথিওপিয়ার বিরোধপূর্ণ টাইগ্রে অঞ্চলের যে এলাকায় বিগত নয় মাস ধরে সংঘাত চলেছে সেই অঞ্চল দিয়ে বয়ে গেছে সেইতিত নদী। টাইগ্রে বাহিনীর অভিযোগ স্থানীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উপর সহিংসতা চালিয়েছে সরকারি বাহিনী।

এই নদীতে যেসব মৃতদেহ দেখা গেছে তার বেশ কয়েকটিতে বন্দুকের গুলির চিহ্ন কিংবা হাত বাধা অবস্থায় পাওয়া গেছে। সোমবার সুদানের ওই কর্মকর্তা জানান, মৃত্যুর কারণ নিশ্চিতে ফরেনসিক তদন্ত দরকার।

ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চল থেকে সুদানে পালিয়েছেন টিয়োদ্রোস টেফারা নামের এক সার্জন। তিনি জানান, ‘জেলেরা যেসব মরদেহ শনাক্ত করছেন আমরা সেগুলো সৎকার করছি। আশঙ্কা করছি নদীতে আরও মরদেহ রয়েছে।’

টিয়োদ্রোস টেফারা জানান হুমেরা শহরের ভাটিতে এসব মরদেহ পাওয়া যাচ্ছে। এসব মরদেহ শনাক্ত করা কঠিন। তবে তিনি জানান, টাইগ্রে অঞ্চলের মানুষের শরীরে যে ধরনের ট্যাটু দেখতে পাওয়া যায় অনেক মরদেহের শরীরে তা রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী