আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দিচ্ছে সুদান

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ১৮:২১আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৮:২১
image

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিষ্ঠাকালীন চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে সুদানের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাক এক বিবৃতিতে জানিয়েছেন, হেগ ভিত্তিক আদালতটিতে যোগ দেওয়ার খসড়া বিলটি সর্ব সম্মতিক্রমে অনুমোদন পেয়েছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে বিচারের মুখোমুখি করার সম্ভাবনা জোরালো হয়ে উঠলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্যাপক বিক্ষোভের মধ্যে ২০১৯ সালে সুদানের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। তারপর থেকেই দেশটি পরিচালিত হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। সামরিক-বেসামরিক এই প্রশাসন সাবেক প্রেসিডেন্টের আমলে সংঘটিত বিভিন্ন অপরাধের বিচারের প্রতিশ্রুতি দিয়েছে।

আইসিসিতে সুদানের যোগদানের খসড়া চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন পেলেও এটি আইনে পরিণত হওয়ার বাকি রয়েছে। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাক জানিয়েছেন, ক্ষমতাসীন কাউন্সিল ও মন্ত্রিসভার যৌথ বৈঠকের মাধ্যমে এই প্রক্রিয়া চূড়ান্ত হবে। তবে এনিয়ে কোনও সময়সীমার কথা জানাননি তিনি।

দারফুর সংঘাতে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে ওমর আল বশিরকে বিচারের মুখোমুখি করতে চায় আইসিসি। জাতিসংঘ বলছে, ওই যুদ্ধে প্রায় তিন লাখ মানুষের প্রাণহানি আর ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। ২০০৩ সালে নন-আরব বিদ্রোহীরা দারফুরে আরব আধিপত্যশীল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে সংঘাত শুরু হয়।

তবে ওই সংঘাত নিয়ে নিজের বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন ওমর আল বশির। আগেও তাকে আইসিসির হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা এড়িয়ে যেতে সক্ষম হন তিনি। বর্তমানে তাকে রাজধানী খার্তুমের একটি কারাগারে বন্দি রাখা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের