ভারতকে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেওয়া হয়নি: মরিশাস

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২১, ১৭:৩৭আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০:১৪
image

ভারতকে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেওয়ার খবর অস্বীকার করেছে মরিশাস। দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে এ ধরনের কোনও চুক্তির অস্তিত্ব নেই। এছাড়া দিল্লিকে এ ধরনের ঘাঁটি নির্মাণ করতে দেওয়ার কোনও পরিকল্পনাও নেই বলেও জানিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত সপ্তাহে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা টিভির এক খবরে দাবি করা হয়, মরিশাসের দুর্গম আগালেগা দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ করছে ভারত। মরিশাসের মূল ভূখণ্ড থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে অবস্থিত এই দ্বীপ। সেখানে প্রায় তিনশ’ মানুষের বসবাস রয়েছে।

বুধবার মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনাউথের যোগাযোগ উপদেষ্টা কেন আরিয়ান বলেন, ‘আগালেগায় সামরিক ঘাঁটি স্থাপন নিয়ে মরিশাস এবং ভারতের মধ্যে কোনও চুক্তি নেই।’ তবে তিনি স্বীকার করেন, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মরিশাস সফরের সময় সম্মত হওয়া দুটি প্রকল্পের কাজ চলছে। এর একটি হলো তিন কিলোমিটার দীর্ঘ একটি বিমানের রানওয়ে আর একটি জেটি। তবে সেগুলো সামরিক কাজে ব্যবহার হবে না বলে জানান তিনি।

আল জাজিরার প্রতিবেদনে ১৯৬৫ সালে যুক্তরাজ্যের নেওয়া একটি সিদ্ধান্তের পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। ওই সময়ে চাগোস দ্বীপকে মরিশাস থেকে বিচ্ছিন্ন করে নেয় যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রকে নিয়ে সেখানকার ডিয়েগো গার্সিয়াতে একটি যৌথ সামরিক ঘাঁটি স্থাপন করে তারা।

কয়েক দশকের পুরনো ওই পদক্ষেপ নিয়ে ক্ষোভ রয়েছে চাগোস দ্বীপের বাসিন্দাদের। তাদের অভিযোগ, যুক্তরাজ্য অবৈধ দখলদারিত্ব চালাচ্ছে আর নিজেদের মাতৃভূমি থেকে তাদের বিতাড়িত করছে। তবে যুক্তরাজ্যের দাবি, দ্বীপটি লন্ডনের মালিকানাধীন। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি লিজ চুক্তি নবায়নের মাধ্যমে ২০৩৬ সাল পর্যন্ত এটি ব্যবহার করতে পারবে তারা।

স্নায়ুযুদ্ধের সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিয়েগো গার্সিয়া। পরে এটি সামরিক ঘাঁটি হিসেবে আফগান যুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী