সিংহের থাবায় প্রাণ গেলো ৩ শিশুর

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২১, ২২:৫০আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:৫০
image

তানজানিয়ার একটি বিশ্বখ্যাত বণ্যপ্রাণী অভয়াশ্রমের কাছে গবাদি পশু খুঁজতে গিয়ে সিংহের থাবায় প্রাণ হারিয়েছে তিন শিশু। স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সোমবার স্কুল থেকে ফিরে নয় থেকে ১১ বছর বয়সী এই শিশুরা হারিয়ে যাওয়া গবাদি পশু খুঁজতে যায়। বৃহস্পতিবার আরুশা পুলিশ প্রধান জাস্টিন মাসেজো জানান, এনগোরঙ্গো অভয়াশ্রমের কাছে সিংহের কবলে পড়ে তিন শিশু নিহত এবং আরও একজন আহত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত এনগোরঙ্গো অভয়াশ্রম একটি বিশ্ব ঐতিহ্য। সিংহ, চিতাবাঘসহ নানা বণ্যপ্রাণীর বাস এই অভয়াশ্রমে।

পুলিশ প্রধান জাস্টিন মাসেজো বলেন, ‘আমি স্থানীয় নোমাডিক জনগোষ্ঠীকে সংরক্ষিত এলাকার হিংস্র প্রাণীর বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি, বিশেষ করে যখন শিশুদের গবাদি পশুর খেয়াল রাখার জন্য পাঠানো হয়। এর মাধ্যমে তারা শিশু ও নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবে।’

মাসাই জনগোষ্ঠীর মতো বেশ কিছু সম্প্রদায়কে ন্যাশনাল পার্কের অভ্যন্তরে বসবাসের অনুমতি দিয়েছে তানজানিয়া। এসব জনগোষ্ঠী পার্কে বণ্যপ্রাণীর পাশাপাশি গবাদি পশুও পালন করে থাকে। তবে সিংহ, হাতির মতো নানা প্রাণীর সঙ্গে তাদের সংঘাতের ঘটনা ঘটে।

/জেজে/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল